Saturday, April 4, 2026

ফোনে ‘সোনার খনি’! ফের ইডি হেফাজতের মেয়াদ বাড়ল শান্তনুর

Date:

Share post:

ফের খারিজ জামিনের (Bail) আবেদন। আরও ১০ দিন ইডি হেফাজতেই (ED Custody) থাকতে হবে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া শান্তনু বন্দ্যোপাধ্যায়কে (Shantanu Banerjee)। মামলার পরবর্তী শুনানির দিন ২৪ মার্চ ধার্য করেছে ব্যাঙ্কশাল আদালত (Bankshal Court)। সোমবার সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে আদালতে যাওয়ার আহে নিয়োগ দুর্নীতিতে ‘মাস্টারমাইন্ড’-র (Mastermind) নাম সংবাদমাধ্যমের সামনে নিয়ে আসেন শান্তনু। তিনি সাফ জানান, এই মামলার মূল মাথা কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। পাশাপাশি কুন্তলের বিরুদ্ধে টাকা রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যেও পাঠানোর অভিযোগ তুলেছেন শান্তনু।

অন্যদিকে, এদিন আদলতে ইডি দাবি করে, শান্তনুর মোবাইল (Mobile) থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বহু গুরুত্বপূর্ণ নথি পাওয়া গিয়েছে। দুই আইফোনে না কি এমন অনেক নাম পাওয়া গিয়েছে যা শুনলে চমকে যেতে হবে। একই সঙ্গে ইডির দাবি, আগে এই দুর্নীতিতে আর্থিক অঙ্কের পরিমাণ ১১১ কোটি মনে করা হলেও এখন দেখা যাচ্ছে তা ৩৫০ কোটি টাকার। সোমবার ব্যাঙ্কশাল কোর্টের (ED) সওয়াল জবাবে উঠে আসে শান্তনুর বিপুল সম্পত্তির কথাও। পাশাপাশি এদিন ইডি আদালতে জানায়, শান্তনু যদি এই সব সম্পত্তির বিষয়ে কিছু জানেন না বলেন, তাহলে তাঁর স্ত্রীকেও তদন্তের আওতায় আনা হোক। একই সঙ্গে ইডি আদালতকে জানিয়েছে, শান্তনুর বাড়ি থেকে ৩০০ জন চাকরিপ্রার্থীর নামের তালিকা পাওয়া গিয়েছে। এই তালিকায় নাম থাকা বেশ কয়েকজন চাকরিও পেয়েছেন।

তবে এদিন আদালতে সওয়াল জবাব চলাকালীন শান্তনুর আইনজীবী জামিনের আর্জি জানালেও তার বিরোধিতা করেন ইডি আধিকারিকরা। তাঁরা বিচারপতিকে জানান, এখনও কিছু দিন তাঁকে নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। আর তারপরই রায়দান স্থগিত রাখেন বিচারক। তবে দুপক্ষের সওয়াল জবাব শুনে বিচারক আরও ১০ দিন ইডি হেফাজতের নির্দেশ দেন শান্তনুর।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...