Thursday, June 25, 2026

অল্পের জন্য অস্কার হাতছাড়া, বাঙালিকে গর্বিত করলেন শৌনক

Date:

Share post:

চলচ্চিত্রের বিশ্বমঞ্চে দেশবাসীকে গর্বিত করে দুটি অস্কার ছিনিয়ে নিয়েছে ভারত(India)। তবে লড়াইয়ের মঞ্চে মনোনীত হয়েও অল্পের জন্য অস্কার হাতছাড়া হলো বাঙালির। জলবায়ু পরিবর্তনকে কেন্দ্র করে তথ্যচিত্র বানিয়েছিলেন বাঙালি পরিচালক শৌনক সেন(Shounak Sen)। তাঁর ছবি অল দ্যাট ব্রিদস(All That Breathes) ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। অস্কারের লড়াইয়ে ছিল এই তথ্যচিত্রটি (documentary। তবে শেষ মুহূর্তে হাতছাড়া হলো সেরার সম্মান।

অল দ্য বিউটি অ্যান্ড দ্য ব্লাডশেড, ফায়ার অফ লাভ, আ হাউজ মেড অফ স্প্লিন্টারস এবং নাভালনির সঙ্গে লড়াই করছিল অল দ্যাট ব্রিদস। অবশেষে অস্কারের মঞ্চে সেরা তথ্যচিত্র নির্বাচিত হয়েছে ড্যানিয়েল রোহারের নাভালনি। রাশিয়ার পুতিন বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির উপর নভিচক প্রয়োগ করার ঘটনা নিয়েই তৈরি ড্যানিয়েলের তথ্যচিত্র। সেরার লড়াইয়ে অল দ্যাট ব্রিদস ছিটকে যাওয়ায় মন ভেঙেছে বাঙালির।

উল্লেখ্য, মহম্মদ সাউদ এবং নাদিম শেহজাদ নামে দুই ভাইয়ের কাহিনি দেখানো হয়েছে এই তথ্যচিত্রে। ভয়াবহ দূষণের জেরে বিপন্ন চিল পাখিদের বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে চলেছেন এই দুই ভাই। বাড়ির নীচে একটি বিশেষ হাসপাতাল বানিয়ে পাখিদের চিকিৎসা করছেন তাঁরা। আসলে দিল্লিতে দূষণের মাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে। যার জেরে ওই শহর থেকে বিলুপ্ত হতে বসেছে চিল। মাঝেমধ্যেই আকাশে উড়তে উড়তে পড়ে যাচ্ছে চিল পাখিরা। স্বাভাবিকভাবেই আহত হচ্ছে তারা। এই পড়ে যাওয়া পাখিদের উদ্ধার করে আবার স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টা করে চলেছেন সাউদ ও শেহজাদ। দূষণের এই ভয়াবহতার ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে তথ্যচিত্রটি।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...