Monday, April 6, 2026

অপেক্ষার অবসান! নজির গড়ে অস্কার জিতল ‘আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’

Date:

Share post:

অপেক্ষার অবসান! ‘আরআরআর’-এর গান -‘নাট্টু নাট্টু’র মুকুটে নয়া পালক। অস্কার মঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করল এই গান। সেরা মৌলিক গানের বিভাগে অস্কার জিতে নিলেন এম এম কীরাবাণী। তে‌লুগু ছবির ইতিহাসে নজির গড়ে গোল্ডেন গ্লোব পুরস্কারের পর অস্কার জিতল ‘আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’।

এর আগে ‘গোল্ডেন গ্লোব’ ও ‘ক্রিটিক্‌স চয়েস অ্যাওয়ার্ড’ জিতে দৌড়ে এগিয়ে ছিল ‘নাটু নাটু’। একাধিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টেক্কা দিয়েছে রিয়ানা, লেডি গাগার মতো তাবড় পপ তারকাদের। মনোনয়নের তালিকায় ছিল ‘টেল ইট লাইক আ ওম্যান’ ছবির ‘অ্যাপ্লজ়’ গানটিও। ‘টেল ইট লাইক আ ওম্যান’ অ্যান্থোলজির একটি ছবিতে দেখা গিয়েছিল ভারতীয় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ়কে। সেই সব গানকে টেক্কা দিয়ে চূড়ান্ত দৌড়ে জয় ছিনিয়ে নিল চন্দ্র বোস ও এম এম কীরাবাণীর সৃষ্টি।

২০২২ সালে মুক্তি পায় এস এস রাজামৌলি পরিচালিত ছবি ‘আরআরআর’। তার পর থেকেই চর্চার কেন্দ্রে থেকেছে এই তেলুগু ছবি। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের বক্স অফিসেও কুড়িয়েছে দর্শকের প্রশংসা। স্বীকৃতি পেয়েছে সমালোচকদের কাছেও। শুধু ছবিই নয়, ছবিকে ছাপিয়ে জনপ্রিয় হয়েছে ‘নাটু নাটু’ গান। রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরবের গাওয়া গানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন স্টিভেন স্পিলবার্গ, জেমস ক্যামেরনের মতো কিংবদন্তি হলিউড পরিচালকরাও।তারপর থেকে বহু প্রশংসাও কুঁড়িয়েছে নাটু নাটু। সোমবার ভোরে সবাইকে পিছনে ফেলে অস্কার জিতে নিল ‘নাটু নাটু’।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...