Wednesday, June 24, 2026

উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে কড়া নির্দেশিকা সংসদের

Date:

Share post:

মঙ্গলবার থেকেই রাজ্যে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীরা কী করবেন এবং কী করবেন না, তা জানিয়ে নির্দেশিকা প্রকাশ করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রত্যেক পরীক্ষার দিন অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট আনতে হবে ছাত্র-ছাত্রীদের। প্রথম দিন পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগে পৌঁছে যেতে হবে পরীক্ষা হলে। দেরি করা চলবে না। মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ নিয়েও কড়া নির্দেশিকা দিয়েছে পর্ষদ।

সংসদের নির্দেশিকায় জানানো হয়েছে, প্রত্যেক পরীক্ষার দিন অ্যাটেনডেন্স কাম সিগনেচার রোল (এএসআর)-এই সই করতে হবে পরীক্ষার্থীদের। প্রথম দিন পরীক্ষা শুরুর ১ ঘণ্টা এবং বাকি দিনগুলি পরীক্ষা শুরু হওয়ার আধ ঘণ্টা আগে পৌঁছে যেতে হবে পরীক্ষা হলে। পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে নির্দিষ্ট আসনে বসতে হবে পরীক্ষার্থীদের।আনতে হবে পেন, পেনসিল, কালি, রবার, ইনস্ট্রুমেন্ট বক্স। অন্য পরীক্ষার্থীদের থেকে এ সব জিনিস নেওয়া যাবে না।
এবার উচ্চ মাধ্যমিকে বসতে চলেছে ৮ লক্ষ ৫২ হাজার  পড়ুয়া। গত বছরের চেয়ে এই সংখ্যা প্রায় ১ লক্ষ বেশি।
পরীক্ষাকেন্দ্রের ভিতরে অভিভাবকরা ঢুকতে পারবেন না। কোনও পরীক্ষার্থী মোবাইল ফোন সহ ধরা পড়লে, তার পরীক্ষা, এমনকী রেজিস্ট্রেশন পর্যন্ত বাতিল করা হতে পারে।
৮৩৫টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে ২০৬টিকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরীক্ষার্থীদের কাছে মোবাইল ফোন রয়েছে কিনা, তা জানতে এই প্রথম স্পর্শকাতর কেন্দ্রগুলিতে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর বসানো হচ্ছে।
পরীক্ষা শেষ হওয়ার ১৫ মিনিট আগে থেকেই খাতা জমা নেওয়া হবে। তার আগে কেউ উত্তরপত্র জমা দিতে পারবেন না। পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যে কোনও ছাত্রছাত্রীকে বাথরুমেও যেতে দেওয়া হবে না।
উচ্চ মাধ্যমিক শেষ হবে আগামী ২৭শে মার্চ। জুন মাসের প্রথম সপ্তাহে ফল ঘোষণা হবে বলে জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেটের উপর কিছু লেখা চলবে না।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...