Friday, March 13, 2026

নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে বনির মা পিয়া সেনগুপ্তও? হাইকোর্টের দ্বারস্থ টলিপাড়ার একাংশ

Date:

Share post:

নিয়োগ দুর্নীতিতে অভিনেতা বনি সেনগুপ্তকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। ধৃত কুন্তল ঘোষের দাবি, তাঁর কাছ থেকে টাকা নিয়েছেন অভিনেতা বনি। এরপরই ব্যাঙ্কের নথি নিয়ে ইডির তলবে সাড়া দেন টলি অভিনেতা। এবার কুন্তল নিয়োগ দুর্নীতিতে জড়ালেন বনি সেনগুপ্তর মা পিয়া সেনগুপ্তকেও।অভিযোগ,ইম্পা (ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন)-র নির্বাচনে কুন্তল ঘোষ নাকি টাকা ঢেলেছিলেন। যে অ্যাসোসিয়েশনের সভাপতি পিয়া সেনগুপ্ত। তাঁর প্রসঙ্গ উঠতেই পিয়া জানান, এসবই গুজব।তবে পিয়া যাই বলুক না কেন, ইম্পার সভাপতির নাম প্রকাশ্যে আসতেই পিয়ার বিরুদ্ধে এ বার হাইকোর্টে গেলেন টলিউডের পরিচালক, প্রযোজকরা।যদিও মায়ের প্রসঙ্গ উঠতেই সুর চড়িয়েছেন বনি সেনগুপ্ত ।বললেন, ‘সামনেই নির্বাচন, তাই পিতার ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে।’




আরও পড়ুন:অসুস্থ শরীরে শতরান কোহলির, জানালেন স্ত্রী অনুষ্কা
হল মালিক, পরিবেশক এবং প্রযোজকদের নিয়ে গঠিত সংগঠন ‘ইম্পা’। ২০২১ সালের সেপ্টেম্বরে হয়েছিল এই সংগঠনের নির্বাচন। যদিও সেইসময় কুন্তলের নাম নিয়োগ দুর্নীতিতে জড়ায়নি। তবে অভিযোগ, সেইসময় পিয়াকে নির্বাচনে জেতানোর জন্য কুন্তল নাকি নিজে উপস্থিত হয়েছিলেন।খরচ করেছিলেন টাকাও।
এ প্রসঙ্গে একটি সংবাদমাধ্যমে প্রশ্ন করা হলে অভিনেত্রী পিয়া সেনগুপ্ত বলেন, “আমার খুব হাসি পাচ্ছে। যে এই সংগঠনের সদস্যই নয়, সে কী করে টাকা ঢালবে? আর কেনই বা ঢালবে? মিথ্যা কথা রটানো হচ্ছে। এর থেকে বেশি কিছু বলার নেই আমার।”

 

 

spot_img

Related articles

উন্নয়নের খতিয়ান দিতে গিয়েও ‘না’! চেয়েও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সুযোগ পেল না তৃণমূল

রাজ্যের আদিবাসী ও জনজাতি উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকারের ‘রিপোর্ট কার্ড’ পেশ করতে চেয়েও রাষ্ট্রপতির দেখা পেলেন না তৃণমূল সাংসদেরা।...

বিধানসভা ভোটে নজিরবিহীন নজরদারি: কয়েক গুণ বাড়ছে পর্যবেক্ষক, থাকছে ৩৬০ ডিগ্রি ক্যামেরা

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বাঁধছে নির্বাচন কমিশন। রাজ্যের প্রতিটি বুথে স্বচ্ছতা বজায়...

বাংলার জনজাতি উন্নয়নকে উপেক্ষা করে কেন আক্রমণ? রাষ্ট্রপতির কাছেই উত্তর চায় তৃণমূল 

গত তিন দশকের বাম আমলের অচলাবস্থা কাটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় বাংলার আদিবাসী ও অনগ্রসর জনজাতিদের উন্নয়ন আজ এক...

“বার অ্যাসোসিয়েশন কি মানুষের স্বার্থে মামলা লড়ে?” হাইকোর্টে প্রশ্ন তুলে বিরোধীদের নিশানা কল্যাণের

দীর্ঘ ১১ মাসের আইনি লড়াই ও টানাপড়েন শেষে এসএলএসটি নিয়োগ সংক্রান্ত আদালত অবমাননা মামলার শুনানি শেষ হল কলকাতা...