Friday, June 26, 2026

মোদির ‘আত্মনির্ভর’ শুধুই স্লোগান! এখনও অ*স্ত্র আমদানিতে বিশ্বের মধ্যে শীর্ষে ভারতই

Date:

Share post:

সামরিক ক্ষেত্রে একাধিকবার ‘আত্মনির্ভর ভারত’ হওয়ার কথা বলে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা রীতিমত স্লোগান হয়েও দাঁড়িয়েছে। এমনকি তাঁর বক্তৃতায় এই প্রসঙ্গ উঠলেই অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম আমদানি কমানোর কথা বলা হয়েছে। কিন্তু এটা যে শুধুই কথার কথা তা বলছে আন্তর্জাতিক রিপোর্ট।সেখানে দেখা যাচ্ছে, এখনও বিদেশ থেকে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম আমদানির ক্ষেত্রে শীর্ষে ভারতবর্ষ।

আরও পড়ুন:সাকেত মামলায় গুজরাট পুলিশকে নোটিস সুপ্রিম কোর্টের

সুইডেনের প্রতিরক্ষা সমীক্ষা সংস্থা স্টকহলম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) তার সাম্প্রতিক রিপোর্টে জানিয়েছে, বিশ্বের মোট অস্ত্র এবং সামরিক সরঞ্জাম আমদানির ১১ শতাংশ করে ভারত। ভারত বাইরে থেকে অস্ত্র কেনা বন্ধ করতে চলেছে তা নয়। বরং, আগামী দিনে বড়সড় অস্ত্র আমদানির পরিকল্পনা আছে বলেও জানা গেছে। ২০১৬-২০ তে রাশিয়া থেকে ৪৯ শতাংশ অস্ত্র কিনেছে ভারত, দ্বিতীয় স্থানে ফ্রান্স (১৮), তৃতীয় স্থানে ইজরায়েল (১৩)।

ভারত এই মুহূর্তে অস্ত্র রফতানিতে বিশ্বের ২৪তম স্থানে। বিশ্বে যে পরিমাণ অস্ত্র রফতানি হয় তার ০.২ শতাংশ করে ভারত। ২০১১-১৫ তে এই সংখ্যাটি ছিল ০.১ শতাংশ। মূলত শ্রীলঙ্কা, মরিশাস ও মায়ানমার ভারত থেকে অস্ত্র কেনে। রফতানিতে দেশের প্রাথমিক লক্ষ্য হল, ভারত মহাসাগর ও আফ্রিকার দেশগুলোয় ভারতে তৈরি অস্ত্র সামগ্রী রফতানি করা। গত বছর ভারত ১৩ হাজার কোটি টাকার প্রতিরক্ষা সামগ্রী রফতানি করেছে।

 

 

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...