Friday, April 3, 2026

মহারাষ্ট্র জুড়ে কো*ভিডের দাপট, দ্বিগুণ বাড়ল সং*ক্রমণ

Date:

Share post:

কোভিড ১৯ (Covid 19) ভাই*রাস নিয়ে আবার নতুন করে চিন্তায় চিকিৎসা বিশেষজ্ঞরা। রিপোর্ট বলছে মহারাষ্ট্র (Maharastra) জুড়ে কোভিড কেস (Active Case) একদিনে দ্বিগুণেরও বেশি। ১৫৫ টি নতুন সংক্রমণের রিপোর্ট ফাইল হয়েছে। ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

দেশ জুড়ে ফের কোভিড বাড়তে শুরু করেছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা। সবথেকে চিন্তার কারণ মহারাষ্ট্র (Maharastra)। পুনের প্রশাসনিক (Pune Administration) পরিসংখ্যান বলছে ৭৫ টি নতুন কেস রিপোর্ট করা হয়েছে। মুম্বই সার্কেলে ৪৯ টি, নাসিকে ১৩ টি, নাগপুরে ৮টি, কোলহাপুরে ৫টি, ঔরঙ্গাবাদ এবং আকোলায় দুটি এবং লাতুর সার্কেলে একটি করে সংক্রমিত কেসের রিপোর্ট মিলেছে। গত ২৪ ঘণ্টায় ৬৮ জন করোনা মুক্ত হয়েছে বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে সুস্থতার সংখ্যা ৭৯ লক্ষ ৮৯ হাজার ৫৬৫ জন। রাজ্যে ৬৬২ টি সক্রিয় করোনা কেসের মধ্যে ২০৬ টি রিপোর্ট এসেছে পুনে জেলা থেকে, মুম্বই থেকে ১৪৪ টি এবং থানে থেকে ৯৮টি সক্রিয় কেসের রিপোর্ট নথিভুক্ত করা হয়েছে। দেশে গত ২৪ ঘন্টায় ৪০২ জন নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন বলে খবর।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...