Friday, April 3, 2026

দল থেকে বহিষ্কারের পর বিদ্যুৎ দফতরের চাকরিও হারালেন শান্তনু

Date:

Share post:

আরও বিপাকে নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায় (Shantanu Banerjee)। সদ্য দল থেকে বহিষ্কারের পর এবার চাকরিও হারাতে হল শান্তনুকে। বিদ্যুৎ দফতরের কর্মী শান্তনুকে সাসপেন্ড করা হয়েছে। হুগলির মগরায় সংশ্লিষ্ট দফতরে চাকরি করতেন তিনি। রাজ্য বিদ্যুৎ দফতরের তরফ থেকে দেওয়া নোটিশে এমনটাই জানানো হয়েছে। তাঁর বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত শুরু হবে বলেও জানা গিয়েছে। নিয়ম অনুযায়ী, কোনও সরকারি কর্মী ৭২ ঘণ্টার বেশি পুলিশ হেফাজতে থাকলে তাঁকে সাসপেন্ড (Suspend) করা হয়। সেই নিয়ম অনুযায়ীই সাসপেন্ড করা হয়েছে শান্তনুকে।

পরীক্ষা বা ইন্টারভিউ (Interview) দিয়ে নিজের যোগ্যতায় নয়, বাবার মৃত্যুর পর শান্তনু বিদ্যুৎ দফতরে চাকরি পেয়েছিলেন। মগরার সোমড়াবাজারের বিদ্যুৎ দফতরের অফিসে কর্মরত ছিলেন তিনি। ২০১৮ সালে তারকেশ্বর (Tarakeshwar) থেকে জেলা পরিষদের প্রার্থী হয়ে জয়ী হন শান্তনু। তারপরও চাকরি ছাড়েননি তিনি। অবশেষে নিয়োগ দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়ে চাকরি থেকে সাসপেন্ড হলেন তিনি।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে কুন্তল ঘোষ (Kuntal Ghosh) গ্রেফতার (Arrest) হওয়ার পর থেকেই শান্তনুর নাম সামনে আসে। আরেক অভিযুক্ত তাপস মণ্ডলও তাঁর নাম বলেছিলেন। এরপর দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। পরে গ্রেফতার হন তিনি। গতকাল, তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠক থেকে কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়কে দল থেকে বহিষ্কারের কথা ঘোষণা করেন ব্রাত্য বসু (Bratya Basu) ও শশী পাঁজা (Sashi Panja)।

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...