Friday, June 26, 2026

ধর্মঘটীদের শোকজ করছে রাজ্য

Date:

Share post:

বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে গত ১০ মার্চ ধর্মঘটের দিনে রাজ্য সরকারি কর্মচারীদের অফিসে বাধ্যতামূলক উপস্থিতি সংক্রান্ত নির্দেশিকা অমান্য করে যেসব কর্মচারীরা অনুপস্থিত ছিলেন তাঁদের কারণ দর্শানোর নোটিশ পাঠানো হচ্ছে। পর্যাপ্ত কারণ ছাড়া অনুপস্থিত কর্মীদের সংশ্লিষ্ট দফতরের মাধ্যমে নোটিশ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। জবাবদিহি সন্তোষজনক না হলে সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। উল্লেখ্য, ওই ধর্মঘটের ডাক দেওয়ার পরই রাজ্য সরকারের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়, সুনির্দিষ্ট কারণ ছাড়া কাজে ওইদিন যোগ না দিলে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তাঁদের কর্মজীবন থেকে ১ দিন বাদ দেওয়া হবে।

আরও পড়ুন- আলিয়া বিশ্ববিদ্যালয়ের নিউটাউন ক্যাম্পাসের মূল প্রবেশদ্বারের উদ্বোধন 

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...