Wednesday, June 24, 2026

বিয়ে ভাঙার ফিকির: যোগীরাজ্যে পাত্রীর শিক্ষার কারণে ফিরলেন পাত্র

Date:

Share post:

পাত্রীর শিক্ষাগত যোগ্যতা কম। এই অজুহাতে বিয়ে করতে অস্বীকার করল পাত্র। ঘটনাস্থল যোগী রাজ্যের কনৌজ জেলার তিরভা কোতোয়ালি এলাকার।শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতার অজুহাতে বিয়ে বাতিলের ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।যদিও পাত্রীর পরিবার জানিয়েছে, বিয়ে বাতিলের আসল কারণ যৌতুক।
পাত্রীর পরিবারের বক্তব্য, দম্পতিদের মধ্যে আদর্শগত বা নৈতিক পার্থক্যের কারণে কিছু বিবাহ বাতিল হয়ে যায়।কিন্তু পুরনো স্কুলের মার্কশিটে নম্বর কম থাকায় কেউ বিয়ে বন্ধ করে দিয়েছে তা জানা নেই।
পাত্রীর পরিবারের অভিযোগ, পাত্রের যৌতুকের দাবি মেটাতে না পারায় বিয়ে বাতিল করা হয়েছে।কারণ, গোদ ভরাই অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল। এই অনুষ্ঠানে পাত্র পক্ষের মহিলারা পাত্রীকে গ্রহণ করেন।এই অনুষ্ঠানের পর বিয়ে স্থগিত করেছে পাত্র।পাত্রীর বাবা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে,বাগানওয়া গ্রামের রামশঙ্করের ছেলে সোনুর সঙ্গে তার মেয়ে সোনির বিয়ে ঠিক হয়েছিল।

গত বছরের ৪ ডিসেম্বর, ‘গোদ ভরাই’ অনুষ্ঠান পরিচালিত হয়। অনুষ্ঠানে, পাত্রীর বাবা ৬০ হাজার টাকা খরচ করেন এবং বরকে ১৫ হাজার টাকা মূল্যের একটি সোনার আংটিও উপহার দেন।এর কয়েকদিন পর পাত্রের পরিবার আরও যৌতুক দাবি করে।পাত্রীর বাবা বরকে আরও যৌতুক দিতে পারবে না বলে জানিয়ে দেয়।এরপরই মার্কশিটে দশম নম্বর কম থাকার অজুহাতে পাত্র বিয়ে ভেঙে দেয়।দুি পরিবারের কাউন্সেলিং এর মাধ্যমে বিরোধ মেটানোর চেষ্টা করছে পুলিশ।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, দু’বাড়ির অভিভাবকরা দেখাশোনা করে বিয়ের দিনক্ষণ ঠিক করেছিলেন। কিন্তু পাত্রীর স্বজনদের অভিযোগ, শুরু থেকেই পাত্রের পরিবারের এই অভিসন্ধি তারা বুঝতে পারেননি।
সামাজিক চোখরাঙানিকে উপেক্ষা করে গ্রামের পাত্রীটি সাফ জানিয়ে দিয়েছে যে সে এই পাত্রকে বিয়ে করবে না। কারণ, এমন পরিবারের সঙ্গে সারা জীবন কাটানো সম্ভব নয়।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...