Friday, April 3, 2026

অল ইংল্যান্ড ব্যাডমিন্টনের দ্বিতীয় রাউন্ডে কিদম্বি শ্রীকান্ত

Date:

Share post:

অল ইংল্যান্ড ব্যাডমিন্টন প্রতিযোগিতার প্রথম রাউন্ডে পিছিয়ে পড়েও জয় পেলেন ভারতের কিদম্বি শ্রীকান্ত। ১৯-২১, ২১-১৪, ২১-৫ ব্যবধানে তিনি হারালেন ফ্রান্সের টোমা পোপোভকে। প্রথম দুই গেমে হাড্ডাহাড্ডি লড়াই হলেও তৃতীয় গেম সহজেই জিতে নেন শ্রীকান্ত।

বিশ্ব ক্রমপর্যায় শ্রীকান্ত রয়েছেন ২২ নম্বরে। ফ্রান্সের পোপোভ ২৫ নম্বরে। বলা যেতে পারে ভারতের শ্রীকান্ত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ফ্রান্সের ২৪ বছরের প্রতিপক্ষকে হারিয়ে দিলেন।

প্রথম গেমে লড়াই করেও ১৯-২১ পয়েন্টে হেরে যান শ্রীকান্ত। দ্বিতীয় গেম থেকে ছন্দে ফেরেন তিনি। দ্বিতীয় গেম শ্রীকান্ত জিতলেন ২১-১৪ ব্যবধানে।
ম্যাচে সমতা ফেরানোর পর আর আটকানো যায়নি এই ভারতীয়কে। তৃতীয় গেমে পোপোভকে দাঁড়াতেই দেন তিনি। ‌ গেম জিতে প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন শ্রীকান্ত। এখন দেখার এই পারফরমেন্স তিনি শেষ পর্যন্ত ধরে রাখতে পারেন কিনা।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...