Friday, June 26, 2026

ইডি-সিবিআইয়ের অতিসক্রিয়তা: শহরে পা রেখেই সরব অখিলেশ

Date:

Share post:

দেশজুড়ে বিরোধীদের মুখ বন্ধ করতে প্রতিহিংসার রাজনীতি চালাচ্ছে বিজেপি(BJP)। ইডি(ED), সিবিআইকে(CBI) দিয়ে টার্গেট করা হচ্ছে বিরোধী নেতা-নেত্রীদের। শুক্রবার শহরে পা রেখে ইডি-সিবিআইয়ের অতিসক্রিয়তার বিরুদ্ধে সরব হয়ে উঠলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব(Akhilesh yadav)। ইডি-সিবিআইয়ের ‘অতিসক্রিয়তার’ শিকার হওয়া বাংলার নেতা নেত্রীদের পাশে দাঁড়িয়ে তিনি বললেন,” বাংলায় তবু কম নেতা জেলে রয়েছেন। যেখানেই বিরোধী, সেখানেই ইডি-সিবিআই-আয়কর দফতরকে রাজনৈতিকভাবে কাজে লাগাচ্ছে কেন্দ্র। বিজেপি নিজেরা যাদের ভয় পাচ্ছে, তাদেরই এভাবে জেলে ঢোকাচ্ছে। উত্তরপ্রদেশে তো সমাজবাদী পার্টির বহু নেতাকেই মিথ্যে মামলায় জেলে বন্দি করে রাখা হয়েছে।”

সমাজবাদী পার্টির জাতীয় সম্মেলনে যোগ দিতে শুক্রবার সকাল ১১ টায় কলকাতায় পা রেখেছেন অখিলেশ যাদব। আগামী শনি ও রবিবার দলীয় সম্মেলনের আগে শুক্রবার বিকেল ৫ টায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সাক্ষাত করার কথা রয়েছে তাঁর। রাজনৈতিক দিক থেকে এই দুই বিরোধী নেতা ও নেত্রীর সাক্ষাত নিশ্চিতভাবে তাৎপর্যপূর্ণ। বিজেপি ও কংগ্রেসের বিরুদ্ধে দূরত্ব বজায় রেখে তৃতীয় ফ্রন্টের সম্ভাবনা বাড়ছে এই বৈঠককে কেন্দ্র করে। বিরোধী জোটের সলতে পাকানো নিয়ে জাতিয় রাজনীতিতে জল্পনা ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন অখিলেশ।

বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এদিন অখিলেশ বলেন, “মমতাদিদির সঙ্গে দেখা তো করবই, কথাও বলব। কী নিয়ে কথা হবে তা তো এখনই বলতে পারছি না।” জোট হলে তার মুখ কে হবেন? সাংবাদিকদের এই প্রশ্নের জবাব এড়িয়ে অখিলেশের তাৎপর্যপূর্ণ মন্তব্য, “সবাই মুখ।” এরপর তিনি আরও বলেন, “আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে। যে ভাবেই হোক বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে হবে এবং মানুষকে সঙ্গে নিয়েই তা করতে হবে। আলাদা করে কোনও দলের কথা ভাবা হচ্ছে না। মানুষই লড়াই করবেন।”

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...