Friday, June 26, 2026

গরুপাচার মামলায় এবার দিল্লিতে অনুব্রত ঘনিষ্ট শিক্ষাকর্মী ও রাঁধুনিকে জিজ্ঞাসাবাদ ইডির

Date:

Share post:

গরু পাচার মামলায় দিল্লিতে ইডির হেফাজতে রয়েছেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। তাঁর বিপুল সম্পত্তি ও আর্থিক লেনদেনের তথ্য পেতে অনুব্রত ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিকে তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি। শুক্রবার দিল্লিতে ইডি অফিসে হাজিরা দিলেন কেষ্টর বাড়ির রাঁধুনি ও লাভপুর কলেজের শিক্ষাকর্মী বিজয় রজক।

আরও পড়ুন:শরীর খারাপেও মিলল না রেহাই! ইডি হে*ফাজতই ঠিকানা অনুব্রতর হিসাবরক্ষকের

ইডি সূত্রে খবর, লাভপুরের শিক্ষাকর্মী বিজয়ের সঙ্গে অনুব্রতর ঘনিষ্ঠতার প্রমাণ পেয়েছে ইডি। সেই সূত্র ধরেই তাঁকে ডেকেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিজয়ের আর কী কী সম্পত্তি রয়েছে, বাড়ি বানানোর টাকা কোথা থেকে এল, অনুব্রতর সঙ্গে কোনও আর্থিক লেনদেন হয়েছে কিনা এইসবই জানতে চায় ইডি। অন্যদিকে অনুব্রতর রাঁধুনিও এদিন দিল্লিতে ইডির অফিসে হাজিরা দেন।


বৃহস্পতিবারই বিজয়কে হাজিরার নোটিশ পাঠিয়েছিল ইডি। আগামী ২০ মার্চের মধ্যে হাজিরার নির্দেশ ছিল। দেখা গেল, শুক্রবারই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত নথি নিয়ে দিল্লি গেলেন তিনি।
ইডি সূত্রে খবর, এই মামলার সঙ্গে যুক্ত মোট ১২ জনকে তলব করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন অনুব্রতর মেয়েও। বুধবার তাঁর হাজিরা দেওয়ার কথা থাকলেও তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ইডি দফতরে যাননি। ফের তাঁকে ২০ মার্চের মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

Related articles

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...