Monday, April 6, 2026

শ্যালকের বিয়েতে উদ্দাম নাচ রোহিতের, ভাইরাল ভিডিও, মন কেড়েছে নেটিজেনদের

Date:

Share post:

পারিবারিক অনুষ্ঠানের কারণে শুক্রবার মুম্বইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম‍্যাচ থেকে ছুটি নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।ওয়াংখেড়েতে প্রথম একদিনের ম্যাচে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। তবে এরই মধ‍্যে ম‍্যাচ না খেলে ভাইরাল রোহিত শর্মা। শ্যালকের বিয়ে। সেই বিয়েতেই উদ্দাম নাচলেন হিটম্যান। আর সেই ভিডিও রীতিমত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যা মন কেড়েছে নেটিজেনদের।

ভাইরাল হওয়া ভিডিওয়তে দেখা যাচ্ছে রোহিত শর্মা স্ত্রী রীতিকা সাজদের সঙ্গে মঞ্চ মাতাচ্ছেন। শ্যালক কুনাল সাজদের বিয়ে ছিল। সেই বিয়েতেই তারকা জামাইবাবু জমিয়ে দিলেন আসর। শ্যালকের বিয়েতে মঞ্চ মাতালেন তিনিই। যেই ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে গানের সঙ্গে দেদার নাচছেন রোহিত এবং রীতিকা। যা মন কেড়েছে নেটিজেনদের। অনেকেই তাঁর নাচের প্রশংসা করেছেন।

রোহিতের নাচের ভিডিওতে একজন নেটিজেন কমেন্ট করেন, “হিটম্যান নিজের সেরা মুভ প্রদর্শন করছেন।” আরেকজন লেখেন, এখানেও তার ফুটওয়ার্ক ভরসা জাগানোর মত দুর্ধর্ষ। পায়ের নড়াচড়াও লক্ষ্য করার মত।”

আরও পড়ুন:জয় দিয়ে সিরিজ শুরু ভারতের, প্রথম একদিনের ম‍্যাচে অজিদের ৫ উইকেটে হারাল হার্দিকরা

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...