Wednesday, April 8, 2026

‘মহিলা মন্তব্যে’ রাহুলকে নোটিশ! দিল্লি পুলিশকে দীর্ঘ অপেক্ষা করানোর অভিযোগ

Date:

Share post:

বিদেশের মাটিতে রাহুল গান্ধীর(Rahul Gandhi) মন্তব্যকে হাতিয়ার করে সংসদ কার্যত অচল করে তুলেছে শাসকদল। অবিলম্বে কংগ্রেস(Congress) সাংসদের ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। এহেন পরিস্থিতির মাঝেই রাহুলের বাড়িতে হাজির হল দিল্লির মহিলা পুলিশের একটি বড় দল। ‘ভারত জোড়ো যাত্রা’য় রাহুলের এক মন্তব্যের জেরেই রাহুলকে নোটিশ দিল দিল্লি পুলিশ(Delhi Police)। তবে সেই মহিলা পুলিশ বাহিনীকে প্রায় ৩ ঘন্টা অপেক্ষা করানোর অভিযোগ উঠল ওয়েনাড়ের সাংসদের বিরুদ্ধে।

ঘটনার সূত্রপাত মাসখানেক আগে ভারত জোড়ো যাত্রার শেষে শ্রীনগরে পৌঁছে রাহুল গান্ধী বলেছিলেন, দেশে অনেক মহিলাই যৌন নির্যাতনের শিকার হচ্ছে। তাঁর প্রেক্ষিতেই গত ১৫ মার্চ রাহুলকে নোটিশ দিতে তাঁর বাড়িতে যায় দিল্লির মহিলা পুলিশের একটি টিম। তবে সেদিন তাদের প্রায় ৩ ঘণ্টা অপেক্ষা করিয়েও দেখা করেননি রাহুল। এরপর ১৬ মার্চ ফের রাহুলের বাড়িতে যান তাঁরা। এদিনও প্রায় দেড় ঘন্টা তাদের অপেক্ষা করান কংগ্রেস সাংসদ। তারপর সেই নোটিশ তিনি গ্রহন করেন। পুলিশের তরফে রাহুলকে যে নোটিশ দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, রাহুল যৌন নির্যাতনের শিকার মহিলাদের তথ্য দিলে পুলিশ তাঁদের নিরাপত্তার বন্দোবস্ত করতে পারে। রাহুল শ্রীনগরে বলেছিলেন, ‘ভারত জোড়ো যাত্রা’র সময় একটি মেয়ে তাঁকে এসে বলে, সে ধর্ষণের শিকার। কেন সে পুলিশের কাছে যাচ্ছে না, জানতে চাওয়ায় মেয়েটি বলে, পুলিশকে বললে তাকেই সমাজে লজ্জার মুখে পড়তে হবে। এই মন্তব্যের উল্লেখ করে পুলিশ ওই মেয়েটি সম্পর্কেও বিশদ তথ্য জানতে চেয়েছে।

তবে রাহুলকে দেওয়া এই নোটিশ প্রসঙ্গে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস। অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন দিল্লি পুলিশের এই পদক্ষেপ নিয়ে কংগ্রেসের মন্তব্য, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আদানির সম্পর্ক নিয়ে রাহুলের প্রশ্নে জেরবার মোদি সরকার এখন পুলিশের পিছনে লুকোচ্ছে। ‘ভারত জোড়ো যাত্রা’র ৪৫ দিন পরে দিল্লি পুলিশ নোটিস পাঠাচ্ছে। আইন মেনে নোটিসের উত্তর দেওয়া হবে। সরকার যে আতঙ্কিত, নোটিস তারই প্রমাণ। সরকার তাই বিরোধীদের ভূমিকা, বাকস্বাধীনতা, গণতন্ত্র, মহিলাদের ক্ষমতায়নে আঘাত করতে চাইছে।”

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...