Saturday, April 4, 2026

শান্তনু-ঘনিষ্ঠ অয়নের টাকা কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিতে! তোলপাড় টলিউড

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার শান্তনু বন্দ্যোপাধ্যায় (Shantanu Banerjee) ঘনিষ্ঠ অয়ন শীলের (Ayan Seal) সল্টলেকর (Salt Lake) বাড়িতে তল্লাশি চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। চুঁচুড়ায় শান্তনুর সঙ্গে একাধিক প্রোজেক্ট করেছেন অয়ন, সূত্র মারফত এমনই জানা যাচ্ছে। তবে সল্টলেকের এফডি ব্লকের (FD Block) এই বাড়িটি অয়নের নিজের নয়। তিনি এই বাড়িতে ভাড়া থাকেন। প্রায় তিন বছর ধরে এই বাড়ির একতলা ভাড়া নিয়ে রয়েছেন অয়ন শীল। জানা যাচ্ছে, চুঁচুড়ার জগুদাসপাড়া এলাকায় শান্তনুর একটি ফ্ল্যাট রয়েছে। আর সেই ফ্ল্যাটের প্রোমাটার (Promoter) অয়ন শীল।

শনিবার বাড়ির মালিক শৈবাল চক্রবর্তী সাংবাদিকদের জানিয়েছেন, তিন বছর আগে সল্টলেকের এই বাড়িটি ভাড়া নিয়েছিলেন অয়ন। প্রোডাকশন হাউসের (Production Huse) কাজ চালানোর নামে বাড়িটি ভাড়া নেন তিনি। চিত্র পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly) সঙ্গে ‘কবাডি কবাডি’ নামে একটি ছবি তৈরি করছেন বলেও জানান বাড়ির মালিক। আর বিষয়টি সামনে আসতেই টলিপাড়ায় শুরু হয়েছে জোর চর্চা। তবে শান্তনুর বিভিন্ন নির্মাণকাজের সঙ্গে যুক্ত থাকতেন অয়ন শীল, এমনটাই দাবি ইডির। আর সেই সংক্রান্ত নথি, আর্থিক লেনদেনের হিসাব সম্পর্কে অয়নের কাছে জানতে চেয়েই এবার হানা ইডির।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিপুল সম্পত্তির হদিশ পেতে শনিবার সকাল থেকেই হুগলিতে অভিযানে নামে ইডি। সূত্রের খবর, ৪-৫ বছর আগে ব্যান্ডেলে স্ত্রী প্রিয়ঙ্কার নামে ৩ কাঠা জমিতে গ্যারাজ-সহ পেল্লায় তিনতলা বাড়ি কেনেন শান্তনু। কিছুদিন আগেও এই বাড়িতে তাঁরা আসতেন। বিল বকেয়া থাকায় জানুয়ারি মাসে তালাবন্ধ বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দেয় রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা। এই সংস্থারই কর্মী ছিলেন শান্তনু। এদিন ব্যান্ডেলের তালাবন্ধ বাড়িতে হানা দেন ইডি-র অফিসাররা। হাতুড়ি দিয়ে তালা ভেঙে তাঁরা ভিতরে ঢোকেন।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...