Saturday, April 4, 2026

অজিদের বিরুদ্ধে ম‍্যাচ জিতে সতীর্থদের প্রশংসায় হার্দিক

Date:

Share post:

শুক্রবার মুম্বইয়ে প্রথম একদিনের ম‍্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ উইকেটে জয় পায় ভারতীয় দল। সৌজন্যে কে এল রাহুলের অপরাজিত ৭৫ এবং ব‍্যাট এবং বল হাতে রবীন্দ্র জাদেজার দুরন্ত ইনিংস। তাই তো ম‍্যাচ শেষে সতীর্থদের প্রশংসায় মাতলেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। বললেন, সতীর্থদের নিয়ে আমি গর্বিত।

ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে হার্দিক বলেন,” শেষের দিকে কেএল এবং জাড্ডু বুদ্ধিমত্তার সঙ্গে ব্যাট করেছে। সেটাও আমাদের আত্মবিশ্বাস বাড়িছে। সব মিলিয়ে, একটা দারুণ জয় পেলাম। সতীর্থদের নিয়ে আমি গর্বিত। দুটো ইনিংসের সময়েই আমরা চাপে ছিলাম। কিন্তু নিজেদের দক্ষতার উপরে বিশ্বাস রেখেছি এবং কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছি। একবার আমাদের দিকে ছন্দ চলে আসতেই সেটা আর হাতছাড়া করিনি।”

ম‍্যাচের সেরা জাদেজা। দীর্ঘদিন পর চোট সারিয়ে একদিনের ক্রিকেটে ফিরেছেন। এই নিয়ে হার্দিক বলেন, জাড্ডুর ব্যাপারে বলব, ওর যা ক্ষমতা সেটাই করেছে। এতদিন বিরতি নেওয়ার পর এক দিনের ক্রিকেটে ফিরেছে। যেভাবে জাদেজা ম্যাচটা শেষ করেছে তা দেখার মতো। অসাধারণ ক্যাচও ধরেছে। রাহুলের সঙ্গে ওর জুটিটা আমাদের জন্যে দরকার ছিল। জাদেজা সেই কাজটা আমাদের জন্যে করে দিয়েছে।”

আরও পড়ুন:আজ আইএসএল মহারণ, ফাইনালে কাকে সমর্থন করছেন ময়দানের বাবলুদা?


 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...