Tuesday, June 23, 2026

চূড়ান্ত অ*ব্যবস্থা! সাদ্দামের ‘সাধের’ তরী এখন শুধুই জেলেদের  

Date:

Share post:

ইরাকের প্রাক্তন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের (Saddam Hossain) বিলাসবহুল প্রমোদতরী (Yacht) ‘আল মনসুর’-এর (Al Mansoor) কথা অনেকেরই জানা। মোটা অঙ্কের টাকা খরচ করে প্রমোদতরীটি বানিয়েছিলেন সাদ্দাম হোসেন। আর সেই সাধের তরীটির বর্তমান অবস্থার কথা জানলে অবাক হয়ে যাবেন। বর্তমানে প্রমোদতরীটি জৌলুস হারিয়ে স্থানীয় জেলেদের পিকনিক স্পটে (Picnic Spot) পরিণত হয়েছে। পরিষ্কারভাবে বললে, প্রমোদতরীটি বর্তমানে জেলেদের বিশ্রামাগারে পরিণত হয়েছে। তবে বিলাসবহুল এই প্রমোদতরীটি দেখতে পর্যটকদের আগ্রহও তুঙ্গে।

উল্লেখ্য, ২০০৩ সালে প্রমোদতরীটিতে হামলা চালায় মার্কিন সেনারা। একাধিক জিনিসই লুঠ হয়ে যায় বলে খবর। আর তারপর থেকেই প্রমোদতরীটি ইরাকের দক্ষিণাঞ্চলের একটি নদীতে পড়ে রয়েছে। তবে এর বেশিরভাগ অংশই বর্তমানে নষ্ট হয়ে গিয়েছে। আর যেটুকু অবশিষ্ট রয়েছে তা বিশ্রামের জন্যই ব্যবহার করছেন স্থানীয় জেলেরা। এমন খবরই সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। তবে বর্তমানে অনেক মানুষই শখের কারণে প্রমোদতরীটিতে সময় কাটাচ্ছেন। পাশাপাশি ঐতিহাসিক জাহাজটি দেখতে ভিড় জমাচ্ছেন পর্যটকরাও।

তবে শুধু এটিই নয়, আরও দুটি বিলাসবহুল প্রমোদতরী ছিল সাদ্দাম হোসেনের। ৩৯৬ ফুটের ‘আল-মানসুর’ প্রমোদতরীটি নির্মিত হয় ৮০’র দশকে। এটিকে সাদ্দাম হোসেনের সম্পদ ও ক্ষমতার প্রতীক হিসেবে গণ্য করা হত। তবে সাদ্দাম হোসেন যখন বেঁচে ছিলেন, তখন কেউই এর ধারে কাছে আসতে পারত না।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...