Tuesday, June 23, 2026

বাকিংহাম প্যালেসে নক্ষত্রখচিত নৈশভোজে বঙ্গতনয় প্রসূন মুখোপাধ্যায়

Date:

Share post:

প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ে অগ্রগতি চর্চায় বিশ্বে অন্যতম অগ্রগণ্য রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট (RUSI)। গত দুদশক ধরে RUSI এই বিষয়ে কাজ করছে। সম্প্রতি লন্ডন বাকিংহাম প্যালেসে (Buckingham Palace) তাদের শীর্ষকর্তাদের একটি নৈশভোজের আয়োজন করা হয়। সেই তালিকায় ছিলেন রাজ পরিবারে সদস্য থেকে শুরু করে বিশ্বের তাবড় বিশিষ্ট্য ব্যক্তিরা। আর সেখানেই স্থান পেয়েছিলেন বঙ্গতনয় ইউনিভার্সাল সাকসেসের কর্ণধার প্রসূন মুখোপাধ্যায় (Prasun Mukharjee)।

RUSI তরুণ গবেষক, উদ্যোগপতি, বহুজাতিক সংস্থার শীর্ষ আধিকারিকদের নিয়ে গঠিত একটি স্বনির্ভর সংস্থা। ১৯০ বছরেরও বেশি সময় ধরে তারা সাধারণ মানুষ, সরকার এবং সশস্ত্র বাহিনী- এই তিনে মধ্যে একটি অনন্য সংযোগকারী পরিষেবা দিচ্ছে। RUSI কোনও সরকার বা প্রতিষ্ঠান থেকে তহবিল গ্রহণ করে না। সদস্য ফি, গবেষণা প্রকল্প থেকে আয় এবং কোম্পানি-সহ বিভিন্ন ব্যক্তির উদার সমর্থনে এরা প্রয়োজনীয় তহবিল তৈরি করে। উদীয়মান গবেষক এবং পেশাদারদের পাশাপাশি প্রতিষ্ঠিত বিশেষজ্ঞরাও রয়েছেন রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটে। এই ট্রাস্টি ও উপদেষ্টা বোর্ডে রয়েছেন প্রসূন মুখোপাধ্যায়ও। সম্প্রতি বাকিংহাম প্যালেসে এই ট্রাস্টি ও উপদেষ্টা বোর্ডের সদস্যদের নিয়ে একটি নৈশভোজের আয়োজন করা হয়। সেই তালিকায় ছিলেন প্রাক্তন চিফ ডিফেন্স স্টাফ জেনারেল নিক কার্টার, স্কাইপের প্রতিষ্ঠাতা
লর্ড রিকটার এনএসএ ইউকে, লিচেনস্টাইনের রাজকুমারী, ওয়েলিংটনের ডিউক, কেন্টের ডিউক-সহ বিশিষ্টরা। আর সেখানেই স্থান পেয়েছিলেন বঙ্গতনয় প্রসূন। তাঁর সংস্থা ইউনিভার্সাল সাকসেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তিনি।

বাকিংহাম প্যালেসের রাজকীয় আভিজাত্যপূর্ণ নৈশ্যভোজে বাঙালি প্রসূনের উপস্থিতি নিঃসন্দেহে উল্লেখযোগ্য। বিশ্বের দরবারে বাঙালি শিল্পপতির সাফল্য স্বীকৃত ও সমাদৃত। এই নৈশভোজে তাঁর উপস্থিতিই এর প্রমাণ দেয়।

Related articles

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...