Saturday, April 4, 2026

ঠাকুরনগরে ফের CAA টোপ কেন্দ্রীয় মন্ত্রীর! তীব্র ভর্ৎ*সনা জ্যোতিপ্রিয়-মমতাবালার

Date:

Share post:

ঠাকুরনগরের মতুয়া মেলায় এসে ফের CAA নিয়ে টোপ কেন্দ্রীয় জাহাজমন্ত্রীর সর্বানন্দ সোনোয়ালের। সিএএ নিয়ে কেন্দ্রীয় সরকার যে প্রতিশ্রুতি দিয়েছেন তা পালন করবেন বলে মন্তব্য করেন তিনি। বিষয়টি নিয়ে পাল্টা তীব্র কটাক্ষ করেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা বনগাঁর প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর (Mamatabala Thakur)।

উত্তর ২৪ পরগনা ঠাকুরনগর ঠাকুর বাড়িতে হরিচাঁদ ঠাকুরের ২১২ তম আবির্ভাব তিথি উপলক্ষে বারুনি মেলাতে যোগ দেন কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। তিনি ঠাকুর বাড়িতে এসে হরিচাঁদ মন্দিরে মূর্তিতে মাল্যদান করেন। কামনা সাগরের জল মাথায় নিয়ে প্রণাম করেন। পরে তিনি বলেন “সরকার যো ওয়াদা কিয়া ও ওয়াদা নিশ্চিত রুপসে নিভায়েঙ্গে।” এমনই মন্তব্য করেন।

মতুয়া মেলা উপলক্ষে ঠাকুরবাড়িতে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রীকে স্বাগত জানিয়ে মমতাবালা ঠাকুর বলেন, পাঁচ বছর হয়ে গেল এখনো নাগরিকত্ব লাগু করতে পারল না! সামনে পঞ্চায়েত ও লোকসভা ভোট সেই কারণে এই সমস্ত টোপ দেওয়া হচ্ছে। যদি নিঃশর্ত নাগরিকত্ব না হয় তাহলে সাধারণ মানুষ ভুগবে এবং মতুয়া মহাসংঘ সাধারণ মানুষের পাশে থাকবে।

জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mallick) বলেন, আবারও ভাঁওতা দিচ্ছে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের মন্ত্রী। সিএএ নিয়ে একাধিক মামলা হয়েছে। ফলে সব আটকে আছে। মতুয়াদের মধ্যেই সিএএ নিয়ে সংশয় দেখা দিয়েছে। তাই ভোট পেতে নতুন করে টোপ দিচ্ছে বিজেপি। তবে মতুয়ারা এই ভাঁওতা বুঝে নিয়েছেন। আগামী ভোটেই তার প্রভাব লক্ষ্য করা যাবে।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...