Sunday, June 21, 2026

বুমরাহ’র বিকল্প কি পেয়ে গিয়েছে ভারতীয় দল? কী বললেন শামি?

Date:

Share post:

দীর্ঘদিন ধরে চোটের জন‍্য ভারতীয় দলের থেকে বাইরে যশপ্রীত বুমরাহ। সম্প্রতি নিউজিল্যান্ডে হয়েছে অস্ত্রোপচারও। ভারতীয় ক্রিকেট বোর্ডের লক্ষ‍্য একদিনের বিশ্বকাপের আগে বুমরাহকে সুস্থ করা। যাতে একদিনের বিশ্বকাপে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামে দল। তবে ভারতীয় দলে নাকি এখন আর বুমরাহ অভাব বোধ হয়না। দু’দিন আগে হার্দিক পান্ডিয়াকে বুমরাহ নিয়ে প্রশ্ন করতে হার্দিক বলেছিলন, বুমরাহ দলে না থাকলে চিন্তা নেই, ঠিক একই কথা শোনা গেল মহম্মদ শামির গলায়ও।

দীর্ঘদিন মাঠের বাইরে বুমরাহ। তাঁকে ছাড়াই একের পর এক সিরিজ খেলছে ভারত। শুক্রবার অজিদের বিরুদ্ধে জয়ের পর সাংবাদিক সম্মেলনে বুমরাহ প্রসঙ্গে শামি বলেন,” অনেক দিন হয়ে গিয়েছে বুমরাহ খেলছে না। আমাদের দুর্ভাগ্য যে ও নেই। কিন্তু আমাদের সাদা এবং লাল বলে বোলিং আক্রমণ দারুণ। একে অপরকে খুব ভাল সাহায্য করি আমরা।”

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম‍্যাচে দুরন্ত পারফরম্যান্স করেছেন ভারতের দুই প্রধান পেসার শামি এবং মহম্মদ সিরাজ। সেই প্রসঙ্গে শামি বলেন,” সিরাজ বেশ কিছুদিন ধরে খেলছে। ওর আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। জুটি গড়ে বল করার সময় পাশের জন কেমন খেলছে সেটাও গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করি লাইন, লেংথ ঠিক রাখতে। খুব বেশি রান দিতে চাই না। ঠিক জায়গায় বল রাখার চেষ্টা করি আমরা। সিনিয়র ক্রিকেটার হিসাবে দায়িত্ব নিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে।”

আরও পড়ুন:গোয়ায় আইএসএল-এর মহারণ, তৈরি দুই শিবির


 

 

Related articles

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...