Thursday, April 2, 2026

নিয়োগ দুর্নী*তিতে এবার জ্যোতিষী যোগ, তদন্ত থেকে বাঁচতে তারাপীঠে যজ্ঞ করতেন কুন্তল

Date:

Share post:

নিয়োগ দুর্নীতির তদন্ত (SSC recruitment Scam) যত এগিয়ে চলেছে ততই “গুণধর” কুন্তলের (Kuntal Ghosh) একের পর এক কীর্তি বাইরে আসছে। “কামিনীকাঞ্চন” কুন্তল অযোগ্য প্রার্থীদের ঘুরপথে চাকরি দেওয়ার জন্য কোটি কোটি টাকা তুলে তা নিয়ে যেমন মোচ্ছব করতেন, তেমনি আধ্যাত্মিকতাতেও বিশ্বাস ছিল তার। তাড়াপীঠে নিয়মিত যাতায়াত ছিল তৃণমূল থেকে বহিষ্কৃত এই যুবনেতার। তবে ধর্মীয়স্থানে তার এই আনাগোনা কতটা ভক্তিতে, আর কতটা ভয়ে—তা নিয়ে এখন যথেষ্ট সংশয় তৈরি হয়েছে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির (ED) দাবি, গ্রেফতার হওয়ার আগে পর্যন্ত নিয়ম করে প্রতি মাসে তারাপীঠে পুজো দিতে যেতেন কুন্তল ঘোষ। তার সঙ্গে থাকতেন এক জ্যোতিষী। তারা মায়ের কৃপা পেতে বিশাল হোমযজ্ঞ-এর আয়োজন করা হতো। সেখানে হাজির ছিলেন রাজনৈতিক নেতা-নেত্রী থেকে গ্ল্যামার দুনিয়ার লোকজনও। একটি সূত্র বলছে, পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর নিয়োগ দুর্নীতি নিয়ে জোরকদমে নাড়াচাড়া শুরু হতেই কুন্তলের ভক্তি আরও বেড়ে যায়। দুর্নীতিতে নাম জড়ানো থেকে রেহাই পেতে ওই জ্যোতিষীর কথামতো তিনি তারাপীঠে যজ্ঞ করেন। কিন্তু হোমযজ্ঞের নানা আয়োজনের আড়ালে আদতে দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছে বলে মনে করছে ইডি তদন্তকারীরা।

ধৃত কুন্তল ঘোষ নিয়োগ দুর্নীতির মাধ্যমে ১০০ কোটি টাকা তুলেছেন বলে ইডি আগেই অভিযোগ করেছিল। বিপুল পরিমাণ অর্থ কোথায় রাখা আছে বা কাদের মাধ্যমে ‘সাদা’ করা হয়েছে, এখন সেই খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। ইডি জানতে পেরেছে, ওই জ্যোতিষীর কথা খুব মেনে চলেন কুন্তল। সেই জ্যোতিষীর আবার রাজনৈতিক, প্রশাসনিক ও গ্ল্যামার জগতের প্রভাবশালীদের সঙ্গে ওঠাবসা রয়েছে। কুন্তলের একাধিক সহযোগীকে জিজ্ঞাসাবাদ করে এই চমকপ্রদ তথ্য জানতে পারে ইডি।

 

Related articles

পবিত্র করের মনোনয়ন জমা দেওয়ার দিনেই নন্দীগ্রামে ‘খুন’ তৃণমূল কর্মী

ভোটের আগে ফের অশান্ত নন্দীগ্রাম(Nandigram)। তৃণমূল(TMC) প্রার্থী পবিত্র করের মনোনয়নের দিনেই খুন হলেন দলীয় কর্মী। তৃণমূল কংগ্রেস (TMC)...

ভোটের আগে ১৫ দিন বাংলায় থাকব: শাহী সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কুণাল বললেন, “দম থাকলে…”

বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে মনোনয়ন জমায় হাজির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত...

ISL: ভোটের জন্য ডার্বির দিন বদল, জানুন মোহন-ইস্ট ম্যাচের দিনক্ষণ

জল্পনায় সিলমোহর। বাংলায় বিধানসভা নির্বাচনের জন্য আইএসএলের (ISL) বড় ম্যাচের দিন পরিবর্তন। বিধানসভা নির্বাচনের কারণে আগামী ৩ মে...

কালিয়াচকের অশান্তি বিজেপির গেমপ্ল্যান! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে তোপ মমতার

মালদহের(Maldha) কালিয়াচকের ঘটনা নিয়ে প্রশাসনের তরফে মুখ্যমন্ত্রীকে কোন খবর দেওয়া হয়নি। তাঁর সঙ্গে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি কেউ যোগাযোগ...