Saturday, March 14, 2026

ভারত থেকে সহজে জ্বালানি যাবে বাংলাদেশে, ‘মৈত্রী পাইপলাইন’ উদ্বোধন মোদির

Date:

Share post:

যানবাহনের মাধ্যমে জ্বালানি সরবরাহের বিপুল খরচ লাঘব করতে এবার ভারত-বাংলাদেশের(India-Bangladesh) মধ্যে চালু হল আন্তঃদেশীয় পাইপলাইন(Maitri Pipeline)। শনিবার ভার্চুয়ালি এই পাইপলাইনের উদ্বোধন করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi), উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিলিগুড়ি থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত প্রায় ১৩২ কিলোমিটার দৈর্ঘ্যের পাইপলাইনের পুরোটাই নির্মাণ হয়েছে ভারত সরকারের উদ্যোগে। এই পাইপলাইন দুই দেশের সম্পর্কের নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

সংশ্লিষ্ট মহল সূত্রে জানা গিয়েছে, এই পাইপলাইনের মাধ্যমে বছরে ২ লাখ মেট্রিক টন জ্বালানি বাংলাদেশে সরবরাহ করবে ভারত। ধীরে ধীরে তা বাড়িয়ে বছরে ১০ লাখ মেট্রিক টন করা হবে। এই পাইপলাইনের ফলে পরিবহন ব্যয়বাবদ বছরে প্রায় শতকোটি টাকা সাশ্রয় সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। চুক্তি অনুসারে ১৫ বছর পর্যন্ত এ পাইপলাইন দিয়ে ভারত থেকে ডিজেল নেবে বাংলাদেশ।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাইপলাইনের কাজ উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২০ সালের মার্চে এই পাইপলাইনের কাজ শুরু হয়। তবে ২০২২ সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। করোনার জেরে থমকে যায় কাজ। অবশেষে কাজ শেষ হওয়ার পর শনিবার উদ্বোধন হল এই প্রকল্পের।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...