Friday, April 3, 2026

নাটক! DA অনশন মঞ্চে ISF বিধায়ক নওশাদকে ধা*ক্কা

Date:

Share post:

নাটক? সাজানো ঘটনা! না কি রাগের বহিঃপ্রকাশ? শনিবার, DA অনশন মঞ্চের ঘটনা নিয়ে ধোঁয়াযশা। এদিন, বক্তৃতা করার সময় আচমকা ISF বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui) ধাক্কা দেন এক যুবক। মাইক হাতে যখন কথা বলছিলেন নওশাদ তখন হঠাৎই তাঁর সামনে উপস্থিত হন তিনি। সূত্রের খবর উনি বিধায়ককে জিজ্ঞেস করেন, সংখ্যালঘুদের জন্য নওশাদ কী করেছেন?। এর পর নিজের শরীরের কোনও আঘাত চিহ্ন দেখান তিনি। এরপরেই আইএসএফ বিধায়ককে ধাক্কা দেন যুবক। সঙ্গে সঙ্গে তাঁকে ধরে ফেলেন মঞ্চে উপস্থিত কয়েকজন।

ভাঙড়ের বিধায়ক বলতে যান, ‘‘আমি সংখ্যালঘুদের জন্য নির্দিষ্ট কিছু করতে চাইছি না। সংখ্যালঘু, সংখ্যাগুরু…’’ কথা শেষ করতে না করতেই আচমকা নওশাদকে ধাক্কা মারেন ওই যুবক। হতচকিত হয়ে গেলেও সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নেন বিধায়ক। তাঁকে বার বার বলতে শোনা যায়, ‘‘এটা একটা নাটক… এটা একটা নাটক।’’ কিন্তু নাটকটা কে করল? কারা করাল তা স্পষ্ট নয়? অভিযুক্তকে আটক করে ময়দান থানার পুলিশ। আন্দোলনকারীরা অবশ্য জানান, ওই যুবককে তাঁরা চেনেন না। আগে ওই মঞ্চে তাঁকে দেখাও যায়নি।

এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “এই ধরণের চড় বা শারীরিক হেনস্থা সমর্থন করি না। এটা সুস্থ রাজনীতি নয়। তবে এই মঞ্চ নাটকের মঞ্চ হয়েছে। নাটকের কোন অঙ্কে কে কী অভিনয় করছে সেটা বলা মুশকিল।”

 

Related articles

Justice for Rahul: নাগরিক মিছিলে নেই আর্টিস্ট ফোরাম, পথে নামবে ইমপা-ফেডারেশন!

শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। অভিনেতার আকস্মিক পরিণতিতে টলিউডের অন্তরে একগুচ্ছ...

এনআরএস-এর CCU-তে ভেঙে পড়ল ছাদের চাঙড়! অল্পের জন্য রক্ষা রোগীদের

এনআরএস হাসপাতালে (NRS Hospital) ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (CCU)- এই হঠাৎ ভেঙে পড়ল ছাদের অংশ!মুহূর্তের মধ্যে বড়সড় বিপর্যয় এড়ানো...

মোদিকে ভয় পেলে দেশের জন্য লড়বে কীভাবে? AAP-রাঘব দড়ি টানাটানি প্রকাশ্যে

রাজ্যসভার ডেপুটি দলনেতার পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে ক্ষোভ উগরে দিলেন রাঘব চাড্ডা (Raghav Chadha)। আপের প্রধানের উদ্দেশে...

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...