Tuesday, June 23, 2026

এনআরএস-এর CCU-তে ভেঙে পড়ল ছাদের চাঙড়! অল্পের জন্য রক্ষা রোগীদের

Date:

Share post:

এনআরএস হাসপাতালে (NRS Hospital) ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (CCU)- এই হঠাৎ ভেঙে পড়ল ছাদের অংশ!মুহূর্তের মধ্যে বড়সড় বিপর্যয় এড়ানো গেলেও ঘটনায় আতঙ্ক ছড়ালো রোগীদের মধ্যে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলার দিকে। হাসপাতালের (NRS Hospital) ইউএনবি বিল্ডিংয়ের ছ’তলায় আচমকাই ছাদের একটি অংশ ভেঙে পড়ে। সেই সময় সেখানে ভর্তি ছিলেন অন্তত ১২ জন রোগী। এই ঘটনায় গুরুতর জখম হননি বা কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে চাঙড় পড়ার জেরে মেঝেতে ফাটল ধরে এবং ছাদের একাধিক জায়গায় বড় চিড় দেখা যায়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শুধু তাই নয়, একই তলায় পিলার ও দেওয়ালেও ফাটল ধরা পড়েছে।

ঘটনার পরপরই তৎপর হয় হাসপাতাল কর্তৃপক্ষ। ঝুঁকি এড়াতে দ্রুত সিসিইউ-তে ভর্তি থাকা সব রোগীকে অন্য নিরাপদ ওয়ার্ডে সরিয়ে নেওয়া হয়। আপাতত ওই ১২ শয্যার সিসিইউ বিভাগে নতুন করে রোগী ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসপাতাল তরফে আরও জানা গিয়েছে, ছাদের ফাটল নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল।

কয়েকদিন আগেই আর. জি. কর মেডিকেল কলেজ ( R. G. Kar Medical College and Hospital)-এ লিফ্ট বিকল হয়ে পড়া এবং ট্রমা কেয়ার ইউনিটে পর্যাপ্ত টয়লেট না থাকার মতো অভিযোগ সামনে এসেছে। যদিও বর্তমানে রাজ্য প্রশাসনের ক্ষমতা কমিশনের হাতে। রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম (Narayan Swarup Nigam) জানান, ফাটল ধরা পড়ার পরই পূর্ত দপ্তরকে জানানো হয়। ফলস সিলিং খুলে ছাদ মেরামতির কাজ চলছে এবং গোটা বিল্ডিং আপাতত নিরাপদ বলেই দাবি তাঁর।

সিসিইউ বিভাগের কো-ইনচার্জ ডা. সাত্যকি মজুমদার জানিয়েছেন, ফাটল ধরা অংশের মেরামতির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। পূর্ত দফতর (PWD) পুরো বিষয়টি তদারকি করছে। প্রয়োজনীয় মেরামতি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত অংশে পরিষেবা বন্ধ থাকবে। তবে সিসিইউ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ হওয়ায় বিকল্প ব্যবস্থা করে পরিষেবা আংশিক চালু রাখা হয়েছে। বর্তমানে ১৫ শয্যার মধ্যে ১২ জন রোগী চিকিৎসাধীন। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, অন্য গুরুত্বপূর্ণ বিভাগ যেমন এইচডিইউ বিভাগ, নিউরো আইসিইউ বিভাগ এবং রেসপিরেটরি আইসিইউ বিভাগ স্বাভাবিকভাবেই চলছে। রোগী ও পরিবারের সদস্যদের আতঙ্কিত না হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...