Tuesday, June 23, 2026

Justice for Rahul: নাগরিক মিছিলে নেই আর্টিস্ট ফোরাম, পথে নামবে ইমপা-ফেডারেশন!

Date:

Share post:

শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। অভিনেতার আকস্মিক পরিণতিতে টলিউডের অন্তরে একগুচ্ছ প্রশ্ন দেখা দিয়েছে। রাহুলের দুর্ঘটনার নেপথ্যে উঁকি দিচ্ছে প্রযোজনা সংস্থার (Magic Moments) গাফিলতি ও দায়িত্বজ্ঞানহীনতা। এবার নিরপেক্ষ তদন্তের দাবিতে শনিবার টেকনিশিয়ানস স্টুডিও (Technicians Studio)থেকে একটি নাগরিক মিছিলের ডাক দেওয়া হয়েছে। আর্টিস্ট ফোরাম (Artists Forum) আগেই অফিসিয়াল বিবৃতি দিয়ে জানিয়েছে যে তারা এই মিছিলে অংশ নিচ্ছে না। ইমপার সভাপতি পিয়া সেনগুপ্ত (Piya Sengupta) অবশ্য সোশ্যাল মিডিয়ায় নাগরিক সমাজের ডাকা মিছিলে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন। সূত্রের খবর, উপস্থিত থাকতে পারেন ফেডারেশন (FCTWEI ) সভাপতি স্বরূপ বিশ্বাসও।

রাহুলের শুভানুধ্যায়ী থেকে সতীর্থরা অভিনেতার মর্মান্তিক পরিণতির জন্য লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) প্রযোজনা সংস্থার দিকে আঙুল তুলেছেন। ইতিমধ্যেই ‘ভোলে বাবা পার করেগা’র (এই ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়েই দুর্ঘটনা ঘটে) সম্প্রচার বন্ধ হয়েছে। রবিবাসরীয় সন্ধ্যায় তালসারীর সমুদ্র সৈকতে কী ঘটেছিল তা নিয়ে একেক জন একেক রকমের বক্তব্য পেশ করায় ধোঁয়াশা আরও বেড়েছে। এই পরিস্থিতিতে সকলেই অভিনেতার পরিবারের জন্য প্রযোজনা সংস্থার তরফে আর্থিক সহযোগিতা দেওয়ার দাবি করেছেন। আগামী শনিবার অর্থাৎ ৪ এপ্রিল নাগরিক সমাজ একটি মিছিলের ডাক দিয়েছে। ‘জাস্টিস ফর রাহুল’ (Justice For Rahul) স্লোগান তুলে পথে নামার আহ্বান জানানো হয়েছে। আর্টিস্ট ফোরামের এক্সিকিউটিভ কমিটি এই মিছিলে না থাকলেও ব্যক্তিগতভাবে কেউ অংশ নিতেই পারেন বলে সংস্থার তরফে বিবৃতি দেওয়া হয়েছে। ফোরামের অবস্থানের বিরোধিতা করে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন প্রযোজক রানা সরকার অভিনেতা জিতু কামালরা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে টেকনিশিয়ানস স্টুডিও থেকে মিছিলে কারা হাঁটবেন তা নিয়ে একাধিক জল্পনা ঘোরাফেরা করছে। ইমপার সঙ্গে রাহুলের দীর্ঘদিনের সম্পর্ক। বহু কাজের সঙ্গী ছিলেন অভিনেতা। তাই নাগরিক সমাজের ডাকা মিছিলের অংশ হয়ে অভিনেত্রী মৃত্যুর ন্যায় বিচারের দাবিতে সুর মেলাবে এই সংগঠনের সদস্যরা। থাকবেন কবি শ্রীজাত, পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত, ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসও। এছাড়াও ইন্ডাস্ট্রির একটা বড় অংশ এতে যোগ দেবে বলে খবর। একদিকে অরুণোদয়ের মৃত্যু ঘিরে জটিলতা যখন বাড়ছে তখন আবার টলিউড ইন্ডাস্ট্রির ফাটলগুলো ক্রমশই চওড়া হচ্ছে। এই পরিস্থিতিতে সত্যিই কি জাস্টিস পাবেন রাহুল (Rahul Arunoday Bandopadhyay) , প্রশ্ন টলিপাড়ার অন্দরেই।

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...