Tuesday, April 7, 2026

কুকুরের থেকে ছড়িয়েছে কো*ভিড, চা.ঞ্চল্যকর তথ্য প্রকাশ গবেষকদের !

Date:

Share post:

একটা রোগ যা গোটা বিশ্বকে চরম অবস্থার সম্মুখীন করে তুলেছিল। তিন বছর পেরিয়ে এখনও সম্পূর্ণভাবে কো*ভিড মুক্ত বিশ্ব স্বমহিমায় ফিরতে পারল না। চিনের উহান (Wuhan,China)প্রদেশ থেকে এই ভা*ইরাস গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল বলে প্রাথমিকভাবে মনে করেন বিজ্ঞানীরা (Scientists)। কিন্তু ঠিক কোন প্রাণীর থেকে এই ভাইরাস এতটা সংক্রমিত হয়ে পড়ল তা নিয়ে দীর্ঘদিন ধরেই গবেষণা চলছে। অবশেষে প্রকাশ্যে এল এক চা.ঞ্চল্যকর তথ্য। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা তাদের গবেষণার রিপোর্টে উল্লেখ করেছেন যে কো*ভিড ১৯ ছড়িয়ে পড়ার জন্য দায়ি র‍্যাকুন (Raccoon Dogs) প্রজাতির কুকুর।

কো*ভিড মহামা*রীর উৎপত্তি সম্পর্কিত তথ্য অনেক দিন ধরেই গবেষকদের বিভ্রান্তির মধ্যে রেখেছে। সঠিক কোন প্রমাণ মিলছিল না যা থেকে একটা স্থির সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। দীর্ঘ গবেষণার পর একটি ওপেন-অ্যাক্সেস জিনোমিক ডেটাবেস (Open-Access Genomic Database) জিআইএসএআইডি- তে (GISAID) এই তথ্য প্রকাশ করা হয়েছে। এই গবেষণার নেতৃত্ব দিয়েছিলেন ক্রিস্টিয়ান অ্যান্ডারসেন, মাইকেল ওরোবে এবং এডওয়ার্ড হোমস (Kristian Andersen, Michael Worobey, and Edward Holmes)। ভাইরোলজিস্ট অ্যাঞ্জেলা রাসমুসেন (Angela Rasmussen) জানাচ্ছেন, ২০২৯ সালে উহান সিফুড পাইকারি বাজার এবং কাছাকাছি এলাকা থেকে নেওয়া জেনেটিক ডেটা ফর্ম সোয়াব সংগ্রহ করে গবেষণা চালানো হয়। মেঝে, দেয়াল, গাড়ি এবং প্রাণী পরিবহনের জন্য ব্যবহৃত খাঁচা থেকেও সোয়াব নেওয়া হয়েছিল। উহান সিফুড পাইকারি বাজারে অবৈধভাবে সংক্রমিত এই কুকুর বিক্রি করা হয়েছিল। যে নমুনা গুলি পরীক্ষা করা হয়েছিল তাতে দেখা যাচ্ছে যে সেই ভাইরাসে এই কুকুর সহ বন্যপ্রাণীর জিনগত উপাদান মজুদ ছিল। যদিও এতে নিশ্চিত করে বলা যায় না যে এই একটি মাত্র কুকুরের প্রজাতি থেকেই এত ব্যাপক হারে ভাইরাসটি ছড়িয়ে পড়েছিল।

 

Related articles

বয়কট ম্যাজেক মোমেন্টস-সহ অভিযুক্তদের, বুধ থেকে কাজ শুরু টলিপাড়ায়

যাদের জন্য ঘরের ছেলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunaday Banerjee) হারালাম। তাদের সঙ্গে আর কোনও রকম কাজ নয়।...

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...

কালীঘাটে পুজো কঙ্গনার, ভোট প্রচারে কলকাতার রাজপথে বলি কুইন

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। দিল্লির বিজেপি নেতাদের বাংলায় আসা...

লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত: কলকাতা নিয়ে পাক-হুমকিতেও নীরব রাজনাথকে দাবি তৃণমূলের

ভারতে জঙ্গি হামলার কারিগর হিসাবে পাকিস্তানকে প্রতিদিনই না কি ভারত মোক্ষম জবাব দিচ্ছে। অথচ পাকিস্তানের (Pakistan) প্রতিরক্ষা মন্ত্রী...