Monday, June 8, 2026

কোভিডের টিকা নেননি, মায়ামি ওপেন খেলা হচ্ছে না জোকোভিচের

Date:

Share post:

মায়ামি ওপেন খেলা হচ্ছে না টেনিস তারকা নোভাক জোকোভিচের। কোভিডের টিকা নেননি জোকোভিচ। আর সেই কারণেই আমেরিকা ভিসা দিল না জোকারকে। করোনার টিকা নেননি এমন কোন ব‍্যক্তিকে দেশে প্রবেশ করতে দিচ্ছে না আমেরিকা। সেই নিয়ম শিথিল করা হয়নি জোকোভিচের ক্ষেত্রেও। এই একই কারণেই ২০২২ সালে অস্ট্রেলিয়ান ওপেনে খেলার সুযোগ পাননি জোকার।

এই নিয়ে মায়ামি ওপেনের ডিরেক্টর বলেন, “জোকোভিচকে যাতে ছাড় দেওয়া হয়, সে জন্য আমরা সব রকম চেষ্টা করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত অনুমতি পাওয়া যায়নি। টেনিস বিশ্বের প্রথম সারির প্রতিযোগিতাগুলির মধ্যে রয়েছে মায়ামি ওপেন। আমরা সব সময় সেরা খেলোয়াড়দের অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করি। আমাদের পক্ষে যা যা করা সম্ভব ছিল, সব কিছুই করেছি আমরা। প্রশাসনের সঙ্গেও যোগাযোগ করেছিলাম আমরা। কিন্তু বিষয়টা আমাদের হাতে নেই।”

আগামী ১১মে পর্যন্ত আমেরিকায় চলবে কোভিড জরুরি অবস্থা। এই পরিস্থিতিতে আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে করোনার টিকা নেওয় বাধ্যতামূলক। টিকা না নিলে প্রবেশ নিষেধ। আর সেই কারণেই মায়ামি ওপেনে খেলা হচ্ছে না জোকোভিচের। আমেরিকার প্রশাসন তাঁর ভিসার আবেদন খারিজ করে দিয়েছে। এক্ষেত্রে ১১ মে-র পরও আমেরিকায় কোভিড জরুরি অবস্থা জারি থাকলে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউওপেনেও খেলার সুযোগ পাবেন না জোকোভিচ। এদিকে জোকারও অনড়, তিনি জানিয়েছেন খেলার জন‍্য কোভিডের টিকা তিনি নেবেন না। তেমন হলে তিনি খেলবেন না।

 

 

Related articles

আর্জেন্টিনা-ইংল্যান্ডের টিম হোটেলের কাছেই হামলা, প্রশ্নের মুখে বিশ্বকাপের নিরাপত্তা

বিশ্বকাপ (FIFA World Cup)শুরু হতে মাত্র কয়েকদিন বাকি, তার আগে বন্দুকবাজের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রে(USA)৷ একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম...

কেন লোকসভার স্পিকারের কাছে যেতে পারলেন না তৃণমূলের বিদ্রোহী সাংসদরা?

বিধানসভার মতো লোকসভা ও রাজ্যসভার ভাঙনে আপাতত ব্যর্থ হল তৃণমূলের(TMC) তথাকথিত বিদ্রোহীরা। তবে চেষ্টা অব্যাহত। বিজেপি যেভাবে "প্রলোভনের...

বিশ্ব পরিবেশ দিবসে গবেষণার নতুন সংযোজন প্রেরণা পাবলিশার্সের, প্রকাশিত ‘ইকো-ইথোস’

বিশ্ব পরিবেশ দিবসকে (World Environment Day) কেন্দ্র করে গবেষণা, প্রকাশনা এবং লেখকদের স্বীকৃতিকে এক মঞ্চে এনে অনুষ্ঠিত হল...

দিল্লিতে অভিষেক: ভবানী ভবনে হাজিরা এড়ালেন

বিধানসভায় বিধায়কদের সই জাল ইস্যুতে দ্বিতীয় হাজিরা এড়ালেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলীয়...