Monday, June 8, 2026

পুতিনের বিরুদ্ধে গ্রে*ফতারি পরোয়ানা জারি! ‘ন্যায়সঙ্গত’ দাবি বাইডেনের  

Date:

Share post:

গ্রেফতারি পরোয়ানা (Arrest Warrant) জারি হল রুশ প্রেসিডেন্ট (Russia President) ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) বিরুদ্ধে। জানা গিয়েছে, ‘যুদ্ধ অপরাধী’ তকমা দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (International Criminal Court)। আর এর পরই প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কী এবার ইউক্রেন যুদ্ধের মধ্যেই জেলে যেতে হবে তাঁকে? পাশাপাশি প্রশ্ন উঠতে শুরু করেছে নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে চলবে মামলা? আর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার পক্ষে সওয়াল করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। এটা ন্যায়সঙ্গত বলেই দাবি করলেন তিনি। এই গ্রেফতারি পরোয়ানা পুতিনের বিরুদ্ধে একটি শক্তিশালী তথ্য বলেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধে শিশু অধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত রুশ প্রেসিডেন্ট পুতিন। আর সেই কারণেই আন্তর্জাতিক অপরাধ দমন আদালত তথা আইসিসি তাঁকে গ্রেফতার করতে এমন পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু আদপে কী পুতিনকে গ্রেফতার করা যাবে? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। তবে আন্তর্জাতিক ফৌজদারি আদালতের এক আইনজীবী জানিয়েছেন, গ্রেফতারি পরোয়ানার জেরে দেশের বাইরে যেতে পারবেন না পুতিন। বিশ্বের ১২৩টি দেশের যেখানেই পুতিন যাবেন, সেখানেই তাঁকে গ্রেফতার করা হবে। কিন্তু বিষয়টি এত সহজ হবে না বলেই দাবি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের। তাঁরা সাফ জানিয়েছেন, প্রেসিডেন্ট পুতিনের মতো ব্যক্তিকে গ্রেফতার করার ক্ষেত্রে বেশ কিছু আইনগত জটিলতা রয়েছে।

তবে যেহেতু রাশিয়া আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয়, সেকারণে রুশ প্রশাসন নির্দেশ মানতে বাধ্য নয় বলেও জানিয়েছেন ওই দেশের বিদেশমন্ত্রকের মুখপাত্র। উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে (Ukraine) রাশিয়া সামরিক অভিযান চালায়। প্রায় এক বছরের বেশি সময় অতিক্রম করলেও, যুদ্ধ থামার কোনও লক্ষণ চোখে পড়েনি। রুশ হামলায় ইউক্রেনের একাধিক শহর ইতিমধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হামলায় বহু অসামরিক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন সরকার। এর মধ্যে শিশু ও মহিলারও রয়েছেন।

 

Related articles

FIFA World Cup: বিশ্বকাপে বল বিপ্লব, জেনে নিন TRIONDA-র একাধিক বিশেষত্ব

কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। বিশ্ব ফুটবলের(FIFA World Cup) মহোৎসবের অপেক্ষায় ক্রীড়াপ্রেমীরা। উত্তর আমেরিকার তিন দেশে ৪৮ দেশ...

বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে অচলাবস্থা এবার গড়াল হাই কোর্টে

বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে তৈরি হওয়া অচলাবস্থা এবার গড়াল কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। বিরোধী দলনেতা হিসেবে...

সোমবারের সকালে সোনা-রুপোর দামে কত হেরফের, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সপ্তাহের প্রথম কাজের দিন, সোমবার সকালেই বড়সড় পরিবর্তন দেখা গেল...

সঞ্চালিকার প্রশ্নে মেজাজ হারালেন ট্রাম্প! সাক্ষাৎকারের ভাইরাল ভিডিও ঘিরে জোর চর্চা

এমনতেই সর্বদা বিতর্ক ঘিরে থাকে আমেরিকার প্রেসিডেন্ট (US President) ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump)। কখনও মন্তব্য, কখনও আচরণ নিয়ে...