Thursday, April 2, 2026

আজ আইএসএল মহারণ, ফাইনালে কাকে সমর্থন করছেন ময়দানের বাবলুদা?

Date:

Share post:

আজ গোয়ায় মহারণ। আইএসএল ফাইনালে এটিকে মোহনবাগানের মুখোমুখি বেঙ্গালুরু এফসি। এক দিকে তাঁর প্রিয় দল, যাঁদের হয়ে খেলেছেন এবং কোচিং করিয়ে জিতেছেন ট্রফি। আর এক দিকে এমন দল, যেখানে খেলেন তাঁর জামাই। যার কথা বলা হচ্ছে তিনি আর অন‍্য কেউ নন, তিনি হলেন বাগানের প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য। শনিবার ফাইনালের আগে কি দোটানায় ময়দানের বাবলুদা। কোন দলকে সমর্থন করবেন তিনি?

সুব্রত স্বীকার করে নিলেন তিনি ধর্মসঙ্কটে পড়েছেন। বললেন, ‘‘সুনীল আমার কাছে শুধু জামাই নয়, আমার সেরা ছাত্রদের একজন। মোহনবাগানে আমি ১৬ বছর খেলেছি। দুই পর্বে  কোচিং করিয়েছি সাত-আট বছর। তাই কাউকেই আমি অগ্রাহ্য করতে পারব না। যে ভাল খেলবে জিতবে। সেটাই মেনে নেব।”

এদিকে মোহনবাগানের বিরুদ্ধে ফাইনালে নামার আগেরদিন বেঙ্গালুরু এফসি দলের সঙ্গে গোপন ডেরায় প্রস্তুতি সারেন সুনীল ছেত্রী। ৩৮-এর সুনীল নিয়মিত প্রথম একাদশে থাকছেন না। তবে কোচ সাইমন গ্রেসনের পরিকল্পনায় খুব ভালভাবেই আছেন সুনীল। ফাইনালের আগে তাঁকে নিয়ে চর্চা রয়েছে বাংলাতেও। সুব্রত ভট্টাচার্যের কোচিংয়েই মোহনবাগানে প্রথম খেলেন সুনীল। সেই সুব্রতই পরবর্তীকালে সুনীলের শ্বশুরমশাই। ময়দানের ‘বাবলু’ শনিবারের ফাইনালের আগে ধর্মসঙ্কটে পড়ে গিয়েছেন।

ফাইনালের আগে সুনীলের কাছে এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘‘স্ত্রী সোনম প্রথম দিন থেকেই আমার পাশে। যে ক্লাবেই আমি খেলি, স্ত্রীর সমর্থন পাব। তবে সুব্রত ভট্টাচার্য কিংবদন্তি। ওঁনার পক্ষে মোহনবাগানকে দূরে রাখা সম্ভব নয়।’’

এদিকে সুব্রতর স্ত্রী সুনীলের শাশুড়ি লতাদেবীও গোয়ায় গিয়েছেন বেঙ্গালুরুকে সমর্থন করতে।

আরও পড়ুন:শ্যালকের বিয়েতে উদ্দাম নাচ রোহিতের, ভাইরাল ভিডিও, মন কেড়েছে নেটিজেনদের

 

 

Related articles

সাইলেন্স পিরিয়ড নিয়ে বিজ্ঞপ্তি নির্বাচন কমিশনের

ভোটের আগে ‘সাইলেন্স পিরিয়ড’ (Silence Period Rules) সংক্রান্ত বিধিনিষেধ কঠোর ভাবে পালন করতে হবে বলে নির্বাচন কমিশন (Election...

ইংল্যান্ড সফরে ভারতীয় ফুটবল দল, প্রতিপক্ষ একাধিক শক্তিশালী দেশ

হংকং ম্যাচে জয় পাওয়ার পর ফিফা (FIFA) ক্রম তালিকায় উন্নতি হয়েছে। এবার বিদেশি টুর্নামেন্টে খেলার সুযোগ পেল ভারতীয়...

মৃত সরকারি কর্মীর পরিবারের বকেয়া DA-DR পেতে নতুন হেল্পলাইন চালু রাজ্যের

রাজ্য সরকারের প্রয়াত কর্মী ও পেনশনভোগীদের পরিবারকে বকেয়া DA এবং DR দেওয়ার ক্ষেত্রে নতুন ব্যবস্থা চালু করলো রাজ্যের...

কেন্দ্রের অনুদান অনিশ্চয়তায় থিয়েটার মহল, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

সৃজনশীলতা বা স্বাধীন চিন্তাভাবনা কোনও কিছুকেই সমর্থন করে না মোদি সরকার। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের (Central Govt) সাম্প্রতিক সিদ্ধান্ত...