Wednesday, April 1, 2026

সুজয়কৃষ্ণ ভদ্রকে ফের তলব সিবিআই-এর !

Date:

Share post:

সুজয়কৃষ্ণ ভদ্রকে (Sujay Krishna Bhadra) ফের তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI)। আগামী সোমবার সকাল সাড়ে ১০টায় নিজাম প্যালেসে (Nizam Palace) হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে গোপাল দলপতি (Gopal Dolopoti) ও তাপস মণ্ডলের (Tapas Mondal) মুখে প্রথম শোনা যায় সুজয় কৃষ্ণের কথা। গত মঙ্গলবার সন্ধ্যায় সুজয়কৃষ্ণ ভদ্রকে নিজাম প্যালেসে সকাল ১১টায় হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়। সেই অনুযায়ী নির্ধারিত সময়ে সিবিআই (CBI) দফতরে হাজির হন সুজয়। এরপর ফের তাঁর সম্পত্তির নথি নিয়ে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হল।

রাজ্য নিয়োগ দুর্নীতির মামলায় তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । একের পর এক অভিযুক্তদের গ্রেফতার করেছে ইডি। তদন্তে একাধিক অভিযুক্তের মুখে উঠে আসে  সুজয়ের নাম। তাপস মণ্ডল দাবি করেছিলেন, কুন্তল ঘোষের মুখে তিনি ওই নাম শুনেছিলেন। তবে প্রথম বার গোপাল দলপতি সুজয়ের নাম করেছিলেন। তাঁর দাবি ছিল, কুন্তল ঘোষ বার বার উল্লেখ্য ব্যক্তির কাছে টাকা পাঠানোর কথা বলেছিলেন। আগামী সোমবার সুজয়কৃষ্ণ ভদ্রকে তাঁর স্ত্রী ও মেয়ের ব্যাংকের সমস্ত নথি নিয়ে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ পাঠানো হয়েছে। যদিও এই নিয়ে সুজয় কৃষ্ণের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

 

Related articles

আগুন কটক হাই কোর্টে! জ্বলন্ত পেট্রোল ছুঁড়ে গ্রেফতার মহিলা

ওড়িশা হাই কোর্ট চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ালো বুধবার। এক মহিলা কটকের হাইকোর্ট চত্বরের বাইরে থেকে জ্বলন্ত পেট্রোল (petrol)...

অধিনায়ককে ছাড়াই মহড়া সানরাইজার্সের, ইডেনে পিচ দেখে অবাক ভিত্তরি

ইডেনে (Eden) প্রথম জয়ের সন্ধানে নামছে সানরাইজার্স হায়দরাবাদ(SRH)। ম্যাচের আগের দিন অপসানাল অনুশীলন ছিল কমলা বাহিনীর। ঈশান কিষান(Ishan...

IPL: ভোটের মরশুমেও চাহিদা তুঙ্গে টিকিটের, ইডেনে কি দেখা মিলবে ‘বাদশা’র?

বৃহস্পতিবার ইডেন গার্ডেনসে (Eden) আইপিএলের(IPL) বোধন। ভোটের ভরা মরশুমেও কেকেআর কে নিয়ে উৎসাহ তুঙ্গে কয়েকদিন আগেই ইডেনে টি-টোয়েন্টি...

এত ফর্ম ৬ কেন? যাদবপুরে প্রশ্ন তুলল গণমঞ্চ 

গত কয়েক মাস ধরে ভোটার তালিকায় বিশেষ সংশোধন, দফায় দফায় তালিকা প্রকাশ এবং নির্বাচন ঘোষণার ঠিক মুখে রাজ্যের...