Saturday, June 6, 2026

এবার বাস স্টপেই ‘ব্রেস্ট ফিডিং রুম’ তৈরি পুরসভার !

Date:

Share post:

রাস্তায় দুধের শিশুকে স্তন্যপান করাতে গিয়ে আর আড়াল খোঁজার ঝক্কি পোহাতে হবে না মা-কে। এবার বাস স্ট্যান্ডেই তৈরি হবে ‘ব্রেস্ট ফিডিং রুম’। কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) পাইলট প্রোজেক্ট নিয়ে বাড়ছে উন্মাদনা। বেহালা পর্ণশ্রী (Parnashree, behala)থেকেই এই উদ্যোগের সূচনা করতে চলেছে কেএমসি (KMC)।

সদ্যোজাতকে দুধ খাওয়াতে গিয়ে যাতে মায়েদের সমস্যায় না পড়তে হয় সেই কারণে এবার এই পাইলট প্রোজেক্ট । শনিবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে বেহালা পর্ণশ্রী থেকে ফোন আসে মেয়রের কাছে। সেখানে বাস স্ট্যান্ড নিয়ে অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে পদক্ষেপ করার কথা বলেন মেয়র। এরপরই মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানান ,বাস স্ট‌্যান্ড উইথ ব্রেস্ট ফিডিং রুমের পরিকল্পনা ছিলই। পর্ণশ্রীতেই তা প্রথম করা হবে। মেয়র জানিয়েছেন এটা একটা পাইলট প্রোজেক্ট। সফল হলে সারা কলকাতা জুড়েই হবে এমন বাস স্ট‌্যান্ড তৈরি করার পথে হাঁটবে পুরসভা। এই বাস স্টপ উইথ ‘ব্রেস্ট ফিডিং রুম দেখতে কেমন হবে তার স্কেচ করতে দেওয়া হয়েছে বলেই পুরসভা সূত্রে খবর।

 

Related articles

ভাঙার পথে কলকাতা পুরসভা? মেয়রের ইস্তফার পরেই শোকজ নবান্নর

কলকাতা পুরসভা ভেঙে দেওয়ার পথে এগোচ্ছে রাজ্য সরকার। মেয়রের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই পুরসভাকে কারণ দর্শানোর নোটিশ পাঠাল...

চোখ বন্ধ করে থাকতে পারব না: মমতার পাশে থেকেই বার্তা কুণালের

তৃণমূলের টিকিটে ও প্রতীকে জেতার পরে যে বিধায়করা বিশ্বাসঘাতকতার জায়গায় গিয়েছেন, তাঁদের বারবার ভুল ধরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র...

জোর করে বাংলাদেশে লোক ঢোকানোর চেষ্টা!ভারতের পরিকল্পনা আটকালো প্রতিবেশী রাষ্ট্র

বাংলা-ত্রিপুরা-অসম থেকে প্রতিদিন জোর করে লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে বাংলাদেশে? এবার নয়াদিল্লির পরিকল্পনা আটকে দিল বিজিবি! গত ৪...

মমতা-পাঠান রাজনৈতিক মধ্যস্থতা সৌরভের! চিঠি দিয়ে দাবি ওড়ালেন ‘দাদা’

বাংলায় রাজনৈতিক পালাবদলের পরে বিজেপির ঘৃণ্য রাজনৈতিক চক্রান্তে নতুন রাজনৈতিক সংকটে গোটা রাজ্য। বিরোধী দল হিসাবে কোনও দলকে...