Sunday, June 28, 2026

বোনের বিয়েতে সিগারেটে সুখটান, সোশ্যাল মিডিয়ায় ট্রোল অনন্যা পাণ্ডে !

Date:

Share post:

অভিনেত্রীদের ধূমপানের অভ্যেস কিছু নতুন নয়। কঙ্গনা রানাওয়াত থেকে প্রিয়াঙ্কা চোপড়া, সুস্মিতা সেন থেকে রানি মুখোপাধ্যায় পর্যন্ত এই অভ্যেসের শিকার। এবার সেই তালিকায় নয়া সংযোজন অনন্যা পাণ্ডে। বোনের বিয়েতে এক কোণে গিয়ে দেখা গেল সিগারেটে সুখটান দিচ্ছেন তিনি। আর তখনই নি:শব্দে কেউ ক্যামেরাবন্দি করে নিয়েছেন সেই বিতর্কিত মুহূর্ত। আর ছড়িয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।টুইটারে এখন রীতিমতো ট্রেন্ড করছে ছবিখানা। ট্রোল হচ্ছে। পারিবারিক অনুষ্ঠানে প্রকাশ্যে এহেন কাজের সাহস কীভাবে পেলেন অনন্যা তা নিয়েও উঠছে প্রশ্ন।

কেউ কেউ তো টেনে আনছেন অনন্যার বাবা চাঙ্কি পাণ্ডেকেও। তাঁদের দাবি, বাবার মতোই চেইন স্মোকার হয়েছে মেয়ে। কেউ কেউ আবার টেনেছেন অভিনেত্রীর মাসখানেক আগে ‘অ্যান্টি স্মোকিং ক্যাম্পেন’-এ যোগদান করার প্রসঙ্গ!

অবশ্য একাংশ সমর্থন করেছেন অনন্যাকে। তাঁদের মতে সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু ২০২৩ সালে দাঁড়িয়ে ‘মেয়ে হয়ে সিগারেট কেন খেল’ প্রশ্ন তুলে অনন্যাকে কাঠগড়ায় তোলা যায় না।
অনন্যা পাণ্ডের তুতো বোন আলানা পাণ্ডের বিয়ের একাধিক ছবি-ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। তবে একটি ছবি নিয়ে বেশ কটাক্ষের মুখে পড়তে হচ্ছে স্টুডেন্ট অফ দ্য ইয়ার অভিনেত্রীকে। আর তা হল সিগারেট খাওয়ার জন্য।প্রসঙ্গত,আলানার বিয়ে নয়, মেহেন্দির দিনের ছবি ছিল এটা।

পেশার সূত্রে, অনন্যা পাণ্ডেকে এরপর দেখা যাবে সিদ্ধান্ত চতুর্বেদী এবং আদর্শ গৌরবের সাথে ‘খো গ্যয়ে হাম কাহা’-তে এবং আয়ুষ্মান খুরানার সঙ্গে সিক্যুয়েল ‘ড্রিম গার্ল ২’-তে। বিক্রমাদিত্য মোতওয়ানের পরবর্তী ছবিতেও অভিনয় করার কথা রয়েছে।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...