Sunday, June 28, 2026

আটকে পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা, গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল রাজ্য নির্বাচন কমিশন

Date:

Share post:

আইনি জটিলতায় আটকে পঞ্চায়েত ভোটের (Vote) দিন ঘোষণা। কিন্তু প্রশাসনিক স্তরে প্রস্তুতি চলেছে পুরোদমে। আসন পুনর্বিন্যাস, ভোটার তালিকার পরে এবার পঞ্চায়েত নির্বাচনে ভোটকর্মী, আধিকারিক নিয়োগ ও তাঁদের প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন। এই বিষয়ে বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে,

• আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে শুধুমাত্র রাজ্য বা কেন্দ্রীয় সরকারি কর্মচারি, পুরকর্মী এবং সরকারি ও সরকারি সহায়তাপ্রাপ্ত স্কুল বা কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা অশিক্ষক কর্মচারিদের ভোটকর্মী হিসাবে নিযুক্ত করা যাবে।
• শুধুমাত্র জেলা পঞ্চায়েত নির্বাচনী আধিকারিকের নির্দেশেই ভোটকর্মী ও প্রিসাইডিং আধিকারিকদের নিয়োগ করা হবে।
• জেলাশাসকরাই পঞ্চায়েত নির্বাচনী আধিকারিক হিসাবে কাজ করবেন।
• প্রার্থী বা নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের কাউকে ভোটকর্মী হিসেবে নিয়োগ না করা হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে।
• যে ব্লক এলাকায় নির্বাচন, সেই অঞ্চলের আবাসিক ঠিকানার কাউকেও ভোটকর্মীদের দলে রাখা যাবে না।
• ইলেকশন ম্যানেজমেন্ট পোর্টালের মাধ্যমে সংশ্লিষ্ট দফতর বা প্রতিষ্ঠান থেকে ভোটকর্মী হওয়ার উপযুক্ত কর্মচারিদের তালিকা পাওয়ার পর যোগ্যপ্রার্থীদের বেছে নিয়ে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
• মহকুমা ও ব্লক স্তরে দুদফায় তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে।

আসন সংরক্ষণ ও নিরাপত্তা সহ একাধিক ইস্যুতে মামলার জেরে নির্বাচনের দিনক্ষণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশে নিষেধাজ্ঞা জারি রেখেছে কলকাতা হাইকোর্ট। ১৬ মার্চ সেই মামলার শুনানি কথা ছিল। কিন্তু একই ইস্যুতে আরও একটি মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। সেটির শুনানি এখনও শুরু হয়নি। ফলে ১৬ তারিখ সেই মামলাটিও একসঙ্গে শুনতে পারেন বিচারপতি। তবে আইনি মহলের ধারণা, ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচিত বোর্ডগুলির মেয়াদ কবে শেষ হচ্ছে, সে বিষয়ে আদালত যথেষ্ট ওয়াকিবহাল। তাই শীঘ্রই মামলার জট কেটে যাবে বলে মনে করছে তারা। ভোটের বিজ্ঞপ্তি জারির পর মনোনয়ন দাখিল, মনোনয়ন প্রত্যাহার, প্রচারপর্ব ইত্যাদির জন্য কমপক্ষে ২৮ থেকে সর্বোচ্চ ৪২ দিন পর্যন্ত সময় দিতে হয়। এই পরিস্থিতিতে বোর্ডগুলির মেয়াদ শেষের আগে নির্ধারিত সময়েই নির্বাচন সংগঠিত করা যাবে বলে আশাবাদী কমিশন।

আরও পড়ুন:হেফাজতের মেয়াদ বৃদ্ধি, ৩ এপ্রিল পর্যন্ত জেলই ঠিকানা মণীশ সিসোদিয়ার


 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...