Thursday, April 2, 2026

‘দেউলিয়ার’ পথে প্রাচীন সুইস ব্যাঙ্কও! শীঘ্রই কাটবে আর্থিক সংকট আশ্বাস মার্কিন-ইউরোপীয় সংস্থার

Date:

Share post:

পরপর দেউলিয়া হয়েছে প্রথম শ্রেণির দুটি মার্কিন ব্যাঙ্ক। এবার তারই আঁচ পড়ল ইউরোপেও। সুইজারল্যান্ডের বিখ্যাত ক্রেডিট সুইস ব্যাঙ্কও কিনতে চলেছে প্রতিদ্বন্দ্বী ইউনিয়ন ব্যাঙ্ক অফ সুইজারল্যান্ড। প্রাচীন এই ব্যাঙ্কটি ৩০০ কোটি ডলারের বিনিময়ে খুব শীঘ্রই বিক্রি হতে চলেছে। এ ঘটনা প্রকাশ্যে আসার পরপরই বিশ্বের নানা দেশের ব্যাঙ্ক থেকে যৌথ বিবৃতি দিয়ে জানানো হয়েছে, শীঘ্রই এই আর্থিক সংকট কেটে যাবে।


আরও পড়ুন:সিলিকন ভ্যালির পর মার্কিন মুলুকে ফের দেউলিয়া আরও এক ব্যাঙ্ক! মুখ থুবড়ে পড়ল সিগনেচার

জানা গিয়েছে, গত সপ্তাহে এক ধাক্কায় ক্রেডিট সুইস ব্যাঙ্কের এক চতুর্থাংশ শেয়ার পড়ে যায়। নিজেদের বাঁচাতে সরকারের কাছে বিপুল ঋণ নিতে আবেদন করে। তারপরেই ইউনিয়ন ব্যাঙ্কের তরফে জানানো হয়, ধুঁকতে থাকা সুইস ক্রেডিট ব্যাঙ্ক কিনে নিতে চায় তারা।যদিও পুরো ব্যাঙ্ক এখনই অধিগ্রহণ করা হবে না বলেই মত বিশেষজ্ঞমহলে। তবে, এর ফলে বহু মানুষ কর্মহারা হবেন বলেও আশঙ্কা করছেন ওয়াকিবহাল মহল।

সুইস ব্যাঙ্কের অধিগ্রহণের কথা প্রকাশ্যে আসার পরেই মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ডের মতো দেশগুলির সরকারি ব্যাঙ্কগুলি যৌথ বিবৃতি জারি করে। মার্কিন ফেডেরাল রিজার্ভের তরফে জানানো হয়েছে, অতিমারীর পরে এমন আর্থিক দুরবস্থা দেখা যায়নি। কিন্তু কানাডা, জাপান-সহ বেশ কয়েকটি দেশের সঙ্গে হাত মিলিয়েছে মার্কিন ব্যাঙ্কগুলি। বাজারে যেন নগদের লেনদেন সচল থাকতে পারে, যৌথভাবে সেই চেষ্টা চলছে। এমনকি প্রয়োজনে ঋণ দেওয়ার দাবি করেছে ইউরোপীয় ব্যাঙ্কগুলি।

 

 

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...