Saturday, April 4, 2026

ঘোষণা আইএসএল-এর সেরা একাদশ, দলে মোহনবাগানের দুই ফুটবলার

Date:

Share post:

সদ্য শেষ হয়েছে আইএসএল। ২০২২-২৩ আইএসএল চ‍্যাম্পিয়ন হয়েছে এটিকে মোহনবাগান। আর এদিন প্রকাশিত হল মরশুমের সেরা একাদশ। সেরা একাদশে মোহনবাগানের দুই ফুটবলার। এরা হলেন বিশাল কাইথ এবং প্রীতম কোটাল। গোল্ডেন গ্লাভস জয়ী বিশাল কাইথ গোলরক্ষক হিসেবে সুযোগ পেয়েছেন। এদিকে এটিকে মোহনবাগানের অধিনায়ক প্রীতম কোটাল সুযোগ পেয়েছেন সেন্ট্রাল ডিফেন্সে। মরশুমের সেরা একাদশে অধিনায়ক হিসেবেও নির্বাচিত হয়েছেন প্রীতম।

এই একাদশে সব থেকে বেশি ফুটবলার রয়েছে আইএসএল লিগ শিল্ড জয়ী মুম্বই সিটি এফসির। মুম্বইয়ের রয়েছে চার ফুটবলার। রাইট ব্যাকে রয়েছেন রাহুল ভেকে। সেন্ট্রাল মিডফিল্ডে সুযোগ পেয়েছেন আপুইয়া। রাইট উইং হাফে রয়েছেন টুর্নামেন্টের সেরা ফুটবলার পুরস্কার পাওয়া লালিয়ানজুয়ালা ছাংতে। আর অ্যাটাকিং মিডফিল্ডে সুযোগ পেয়েছেন গ্রেগ স্টুয়ার্ট। এদিকে টুর্নামেন্টে রানার্স আপ বেঙ্গালুরু এফসির কেবল সুরেশ ওয়াংঝাম সুযোগ পেয়েছেন এই একাদশে।

হায়দারাবাদ এফসির দুইজন ফুটবলার এই একাদশে রয়েছেন। সেন্ট্রাল ডিফেন্সে ওডেই ওনাইন্ডিয়া এবং লেফট ব্যাকে আকাশ মিশ্রা রয়েছেন এই একাদশে। শেষে এফসি গোয়ার নোয়া সাদাউই লেফট উইং হাফে এবং ওড়িশা এফসির দিয়েগো মউরিসিও, যিনি গোল্ডেন বুট জিতেছেন, তিনি জায়গা পেয়েছেন ফরোয়ার্ডে।

আরও পড়ুন:ভারত-পাক সিরিজ শুরুর জন‍্য এই বিশেষ মানুষের কাছে আবেদন করতে চান আফ্রিদি

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...