Monday, April 6, 2026

বাগনানে নিয়ন্ত্রণ হারিয়ে চারচাকায় ধা*ক্কা বাসের, মৃ*ত ৩

Date:

Share post:

সাতসকালে হাওড়ার বাগনানের কাছে ভয়াবহ দুর্ঘটনা। চাকা ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ডিভাইডারের ওপাশের চারচাকা গাড়িতে ধাক্কা দিল বাস। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩ জন।এর জেরে দুমড়েমুচড়ে গিয়েছে চারচাকাটি। গ্যাস কাটার দিয়ে কেটে গাড়ির ভেতর থেকে মৃতদেহগুলি উদ্ধার করা হয়।সেগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বাগলান থানার পুলিশ। পলাতক বাস চালক।

আরও পড়ুন:গুজরাতের হয়ে অনুশীলন শুরু ঋদ্ধির

ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে বাগনানে মুম্বই রোডের কাছে আষাড়িয়ার কাছে। কোলাঘাটের দিক থেকে আসা একটি চারচাকা কলকাতার অভিমুখে যাচ্ছিল।
আচমকা বাসের চাকা ফেটে যাওয়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কলকাতামুখী লেনের দিকে চলে যায় ডিভাইডার পেরিয়ে উল্টোদিক থেকে আসা চারচাকা গাড়িটিকে ধাক্কা মারে। বাসের সঙ্গে ওই চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষের ফলে গাড়ির অর্ধেক অংশ বাসের নিচে ঢুকে যায়। এরপর বাসটি বেশ কিছুটা ঘষটে ঘষটে নিয়ে যায় গাড়িটিকে। তারপর থেমে যায়।


দুর্ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ক্রেন দিয়ে গাড়িটিকে বাসের তলা থেকে বের করা হয়। কিন্তু গাড়ির সামনের অংশ এতটাই দুমড়েমুচড়ে যায় যে সামনের সিটে বসা কাউকেই বাঁচানো সম্ভব হয়নি। পিছনের দিকের দরজাও খোলা যাচ্ছিল না। শেষমেষ পুলিশ গ্যাস কাটার দিয়ে গাড়ির জানলা, দরজা কেটে মৃতদেহ উদ্ধার করে। এই ঘটনায় বেশ কিছুক্ষণের জন্য মুম্বই রোডে যান চলাচল বিঘ্নিত হয়। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি।

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...