Tuesday, April 28, 2026

গ্রুপ সি-র কাউন্সেলিংয়ে কোনও বাধা নেই: অন্তর্বর্তী স্থগিতাদেশে ‘না’ হাই কোর্টের

Date:

Share post:

এসএসসি-র (SSC) গ্রুপ সি (Group C) কাউন্সেলিংয়ে (Counselling) কোনও স্থগিতাদেশ (Stay Order) নয়। বুধবার একথা স্পষ্ট করে জানিয়ে দিল কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ (Division Bench)। ফলে আপাতত কাউন্সেলিংয়ে আর কোনও বাধাই রইল না স্কুল সার্ভিস কমিশনের। সম্প্রতি কাউন্সেলিংয়ে স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ৮৪২ চাকরিহারা। আর সেই আবেদনে কোনও সাড়া দিল না হাই কোর্ট। চাকরিহারারা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চাইলেও তা মঞ্জুর করল না কলকাতা হাই কোর্ট।

আগেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) নির্দেশে চাকরি বাতিল হয়ে যায় গ্রুপ সি-র ৮৪২ জনের। আর বুধবার চাকরিহারাদের আইনজীবী সওয়াল করেন, এসএসসি-র বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত হওয়া প্রয়োজন। এমনকি এর থেকে মধ্যশিক্ষা পর্ষদ এবং জেলা স্কুল পরিদর্শকেরও রেহাই পাওয়াও একেবারেই উচিত নয়। আইনজীবীর যুক্তি, সবাই তো এদের অনুমতি নিয়েই চাকরিতে যোগ দিয়েছিলেন। তাই সবার ভূমিকাই খতিয়ে দেখা প্রয়োজন। এরপরই আদালত কক্ষে বিচারপতি বলেন, তারপরই আসল খেলা হবে। যদিও ওই শব্দবন্ধ প্রত্যাহার করে নিতে আইনজীবীকে নির্দেশ দেন বিচারপতি সুব্রত তালুকদার।

তবে দ্রুত শূন্যপদে নিয়োগের নির্দেশ দিয়েছিল আদালত। সেইমতো কাউন্সেলিং শুরুর বিজ্ঞপ্তি জারি করে এসএসসি। কিন্তু সেই কাউন্সেলিংয়ে স্থগিতাদেশ দাবি করেন চাকরিহারারা। এমনকী, উদ্ধার হওয়া ওএমআর শিটের গ্রহণযোগ্যতা নিয়েও বিস্তর প্রশ্ন ওঠে। যদিও সিবিআইয়ের আইনজীবী পাল্টা জানিয়েছেন, উদ্ধার করা ওএমআর শিট বিকৃত করা হয়েছে এমন ধারণা না হওয়াই উচিত। আইনজীবী বলেন, এটা শুধুমাত্র স্ক্যান কপি নয়। এর একটা জটিল প্রযুক্তিগত দিক রয়েছে। ওএমআর শিট (OMR Sheet) কোনও সাধারণ কাগজের টুকরো নয়। এর নিরাপত্তা নিশ্চিত করার জন্য উচ্চ প্রযুক্তি রয়েছে। এর সঙ্গে একটা অ্যানসার স্ট্রিং থাকে। যারা সাহায্যে এর নিরাপত্তা সুনিশ্চিত হয়।

 

 

 

Related articles

প্রচার শেষ হতেই টাকা বিলি! শ্রীরামপুরে বিজেপি প্রার্থীকে ঘিরে চাঞ্চল্য

ভোটের ময়দানে কোনও প্রভাব ফেলতে পারবে না। নির্বাচনী প্রচারেও প্রার্থীকে খুঁজেই পাওয়া যায়নি প্রায়। এই অবস্থায় ভোটে জিততে...

যাদবপুরে খাতা খুলতে পারল না ABVP: বিশ্ববিদ্যালয়ে ফের বামেদের জয়

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে একাধিক ক্ষেত্রে রাজনৈতিক আবহের যে কোনও পরিবর্তন হয়নি বাংলায়, ফের একবার প্রমাণ করল যাদবপুর...

পুনে স্টেশনে ঢোকার মুখে বিপত্তি! লাইনচ্যুত বন্দে ভারত এক্সপ্রেস

সোমবার সন্ধ্যায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মুম্বই-সোলাপুর বন্দে ভারত এক্সপ্রেস। পুনে রেল স্টেশনে ঢোকার ঠিক আগে...

অভয়ার মা ‘নির্দেশ’ দিতেই বিজেপির হামলা যুবতীর উপর! নজিরবিহীন অশান্তি আগরপাড়ায়

নিজের মেয়ের নৃশংস ধর্ষণ খুনের বিচার পেতে তিনি না কি বিজেপির প্রার্থী হয়ে ভোটে লড়ছেন। পানিহাটি থেকে ভোটে...