Saturday, March 14, 2026

সল্টলেকের বিলাসবহুল গাড়ি থেকে বিপুল পরিমাণ মা*দক উদ্ধার!

Date:

Share post:

সল্টলেক থেকে ফের বিপুল পরিমাণ মাদক উদ্ধার। বিধাননগরের নওভাঙা এলাকায় অভিযান চালিয়ে দু’টি বিলাসবহুল গাড়ি থেকে এই মাদক উদ্ধার করেছে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ) । জানা গেছে, ৩০ হাজারের বেশি ছোট ছোট প্যাকেট পাওয়া গেছে গাড়ি দুটি থেকে। ওই প্যাকেটগুলোতে ঠাসা ছিল বহুমূল্য হেরোইন।

আরও পড়ুন:মদ-মাদক সেবনে নিষেধাজ্ঞা সদস্যদের, কংগ্রেসের প্লেনারি অধিবেশনে কড়া পদক্ষেপ

কিছুদিন আগেই এই নওডাঙায় তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকার মাদক সহ দুই পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। মোমিন খান ও মেহতাব বিবি নামে ওই দম্পতি ছাগলের খোঁয়াড়ের আড়ালে বহুমূল্য মাদকের কারবার ফেঁদে বসেছিল। লাখ লাখ টাকার হেরোইনের লেনদেন হত সেখান থেকে। হাতেনাতে তাদের গ্রেফতার করে বিধাননগর থানার পুলিশ। ধৃতদের জেরা করেই আরও ২ কেজি নিষিদ্ধ মাদক উদ্ধার করা হল মঙ্গলবার।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে নওভাঙা এলাকায় অভিযান চালিয়ে দু’টি বিলাসবহুল গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখেন তদন্তকারীরা। গাড়িগুলি নিয়ম মেনেই পার্ক করানো হয়েছিল। বাইরে থেকে দেখে কোনও সন্দেহ হওয়ার সম্ভাবনাই ছিল না। সেই গাড়িতে তল্লাশি চালিয়ে তদন্তকারীরা হাজার হাজার কাগজের পুরিয়া পান। পুরিয়ার মধ্যে রাখা ছিল হেরোইন। মোট ৩০ হাজার হেরোইনের পুরিয়া গাড়ি দু’টি থেকে উদ্ধার করে পুলিশ। যার ওজন প্রায় দেড় কেজি। পাশাপাশি, আলাদা করে আরও এক প্যাকেট মাদক উদ্ধার করা হয়। সেখানে আরও ৫০০ গ্রাম হেরোইন ছিল বলে দাবি তদন্তকারীদের। সব মিলিয়ে মোট উদ্ধারকৃত মাদকের পরিমাণ ২ কেজি।

পুলিশ জানিয়েছে, এই মাদককারবারের সঙ্গে বহু লোক জড়িত রয়েছেন।যাঁরা সুকৌশলে মাদকের পুরিয়া ক্রেতাদের কাছে পৌঁছে দিতেন। ধৃতেরা পশুপালনের আঁড়ালে রমরমিয়ে এই ব্যবসা করতেন বলে দাবি এসটিএফের। ধাপার মনপুর এলাকায় তাঁদের একটি ফ্ল্যাট রয়েছে। এই কারবারের সঙ্গে যুক্ত অন্যান্যদেরও খুঁজছে পুলিশ।

 

 

spot_img

Related articles

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...

আরও এক বাম নেতা বিজেপির পথে! মোদির সভায় যাচ্ছেন বিশিষ্ট চিকিৎসক

আরেক বাম নেতা বিজেপির পথে। সিপিআইএম নেতা হিসাবে পরিচিত ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায় মোদির ব্রিগেডের (Brigade) সভায় মঞ্চ আলো...

রমজান মাসে কেন প্রাতরাশ? রাষ্ট্রপতির আমন্ত্রণ বয়কট তৃণমূলের 

পবিত্র রমজান মাসে রাষ্ট্রপতি ভবনের প্রাতরাশের আমন্ত্রণ! কেন উপবাসের মাসে সকালবেলা এই ভোজের আয়োজন করা হল, সেই প্রশ্ন...