Friday, June 26, 2026

মদ-মাদক সেবনে নিষেধাজ্ঞা সদস্যদের, কংগ্রেসের প্লেনারি অধিবেশনে কড়া পদক্ষেপ

Date:

Share post:

রায়পুরে প্লেনারি অধিবেশনের(Planery meeting) দ্বিতীয় দিনে কংগ্রেস সদস্যদের জন্য লাগু হল নয়া আচরণবিধি। দলের সদস্যদের জন্য নয়া নির্দেশিকায় বলা হয়েছে, যেকোনও রকম মাদক দ্রব্য থেকে দূরে থাকতে হবে কংগ্রেস সদস্যদের(Congress Members)। একইসঙ্গে জনসমক্ষে দলের সমালোচনা করা যাবে না বলেও নির্দেশিকায় স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।

কংগ্রেস সদস্যদের এতদিন দলের গঠনতন্ত্র অনুযায়ী মোট সাতটি বিষয়ে শপথ গ্রহণ করতে হত। যার মধ্যে অন্যতম ছিল মদ্যপান(Alchole) এবং মাদক(Drug) থেকে সদস্যদের দূরে থাকার নির্দেশিকা। তবে ৮৫ তম অধিবেশনে ‘অ্যালকোহলিক পানীয়ের’ জায়গায় ‘মাদক জাতীয় এবং সাইকোট্রপিক পদার্থ’ ব্যবহার করা যাবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি নয়া আচরণবিধিতে ওয়ার্কিং কমিটির সদস্যদের শ্রমজীবী , বঞ্চিত ও দরিদ্র মানুষের পাশে থাকা কথা উল্লেখ করা হয়েছে। তাছাড়াও বলা হয়েছে, সামাজিক ন্যায়বিচার ও সম্প্রীতি রক্ষার ব্যাপারে সদস্যদের বাধ্যতামূলকভাবে অংশগ্রহণ করতে হবে, দুর্নীতিতে যাতে জড়িয়ে না পড়েন তার জন্য সতর্ক থাকতে হবে। ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্রের নীতির প্রচারে সদস্যদের আরও বেশি সক্রিয় থাকতে হবে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, প্রকাশ্যে বা পাবলিক প্ল্যাটফর্ম ব্যবহার করে দলের গৃহীত নীতির সমালোচনা করা যাবে না।

উল্লেখ্য, কংগ্রেসের এই অধিবেশনের প্রথম দিনেই ওয়ার্কিং কমিটির সদস্য নির্বাচন নিয়ে পিছু হটে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। সদস্যদের মনোনীত করার ক্ষমতা দেওয়া হয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে-কে। সূত্রের খবর, ওয়ার্কিং কমিটির অর্ধেক পদ দলিত, ওবিসি, আদিবাসী, সংখ্যালঘু, মহিলা ও তরুণ প্রজন্মের জন্য সংরক্ষিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফলে ওয়ার্কিং কমিটিতে ভোটাভুটির সম্ভাবনা নেই বলে বলেই কংগ্রেস সূত্রে খবর।

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...