Friday, June 26, 2026

রাজনীতি নয়, ‘অন্য মাঠে’ পা ভা*ঙল কুণালের

Date:

Share post:

রাজনীতির ময়দানে নিজের দলকে যোগ্য সঙ্গত দেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। বিরোধীদের ঝাঁঝালো অভিযোগ ড্রিবল করে মাঠের বাইরে পাঠান। স্ট্রেট শটে গোল করে নাস্তানাবুদ করেন সমালোচকদের। কিন্তু তাঁরই পা ভাঙল মাঠে। তবে, সেটা রাজনীতির ময়দান নয়, খেলার মাঠ। শনিবার, কলকাতা প্রেস ক্লাব (Press Club) আয়োজিত ‘রিপোর্টাস কাপ’ অনুষ্ঠিত হয় রেফারি ক্লাবের মাঠে। ‘এখন বিশ্ববাংলা সংবাদ’, ‘জাগোবাংলা’, ‘সংবাদ প্রতিদিন’ থেকে শুরু করে তাবড় সংবাদ মাধ্যমের Editor in chief, News Editor, Reporter, সংবাদকর্মীরা ফুটবল টুর্নামেন্টে যোগ দেন। সেখানে ফাইনালে সংবাদ প্রতিদিনের মুখোমুখি হয় জাগোবাংলা। সংবাদ প্রতিদিনের জার্সি গায়েই মাঠে নামেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। খেলার দ্বিতীয়ার্ধে রক্ষণ সামলাতে গিয়ে পড়ে যান তৃণমূল (TMC) মুখপাত্র। পায়ে চোট পেলেও, তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজনীতির বিষয়ে মতামত জানান। কিন্তু তারপর পায়ের ব্যথা সহ্যের সীমা ছাড়ায়। তড়িঘড়ি চিকিৎসকের নিয়ে যাওয়া হয় কুণাল ঘোষকে। সেখানেই চিকিৎসক জানান বাঁ পায়ের হাড় ভেঙেছে। অস্ত্রোপচার করে প্লেট বসাতে হবে। আপাতত সম্পূর্ণ বিশ্রামে তৃণমূল মুখপাত্র।

আরও পড়ুন- মদ-মাদক সেবনে নিষেধাজ্ঞা সদস্যদের, কংগ্রেসের প্লেনারি অধিবেশনে কড়া পদক্ষেপ

Related articles

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...