Sunday, June 14, 2026

‘থালাইভি’ ফ্লপ, ক্ষতিপূরণ দিতে হবে কঙ্গনাকে ! কী জানালেন অভিনেত্রী

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ার শিরোনামে অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। ‘থালাইভি’ (Thalavii) বক্স অফিসে ব্যবসা করতে পারিনি দাবি করে এবার অভিনেত্রীর কাছে নাকি ক্ষতিপূরণ চেয়েছেন ডিস্ট্রিবিউটাররা। সমাজ মাধ্যমে (Social media) সরব কঙ্গনা রানাউত (Kangana Ranaut)।

কঙ্গনার নতুন ছবি ইমার্জেন্সি (Emergency) নিয়ে উন্মাদনার পারদ চড়ছে। এই ছবিতে ইন্দিরা গাঁধী (Indira Gandhi)-র ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে। পাশাপাশি তিনি এই ছবির পরিচালনার দায়িত্ব সামলেছেন। তবে এই মুহূর্তে বিতর্কের কেন্দ্রবিন্দুতে জয়ললিতার বায়োপিক। ২০২১ সালে আমার উপর তৈরি বায়োপিকে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন কঙ্গনা। তামিল ও হিন্দি, দুই ভাষাতেই মুক্তি পায় এই ছবি। তবে, বক্স অফিসে একেবারেই ভাল ফল করতে পারেনি এই ‘থালাইভি’ বলে মত ডিস্ট্রিবিউটরদের। ছবির ব্যর্থতার জন্য দায়ী করা হয়েছে বলিউডের ‘কুইন’-কে। আর সেই কারণেই এবার ছ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। কিন্তু এই ঘটনা কতটা সত্যি? সোশ্যাল মিডিয়ায় স্ক্রিনশট শেয়ার করে কঙ্গনা লিখেছেন, ‘এই সমস্ত খবর আমার বিরুদ্ধে শুধুই অপপ্রচার। থালাইভি ছবি তার মুক্তির আগেই বাজেটের চেয়েও বেশি টাকা ব্যবসা করে ফেলেছিল।’ অভিনেত্রী বলছেন তাঁর সাফল্য অনেকেই মেনে নিতে পারছেন না তাই সিনেমা ফ্লপ হয়েছে বলে অপপ্রচার চালানো হচ্ছে।

 

Related articles

পরীক্ষার দিন দেরিতে ট্রেন! বিক্ষোভের জেরে রণক্ষেত্র পাটলিপুত্র

এদিকে বুলেট ট্রেনের স্বপ্ন, অন্যদিকে যুবসমাজের স্বপ্ন থাকছে অধরা! পরীক্ষা শুরু আর কিছুক্ষনের মধ্যেই। রবিবার সকালে সঠিক সময়ে...

রবিবারের সকালে দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন! একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ 

ছুটির সকালে ঘুম ভাঙ্গার আগেই রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। দিল্লির কালকাজী-গোবিন্দপুর ফ্লাইওভারের পাশেই একটি রেস্টুরেন্টে একের পর এক এলপিজি...

অভিষেকের হাত থেকে ক্ষমতা কেড়ে নিন মমতা, ফেসবুক লাইভে মন্তব্য পার্থর!

ভোটে ভরাডুবির পর যখন তৃণমূল কংগ্রেসে (TMC) ভাঙ্গনের ছবি ধরা পড়ছে ঠিক তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত...

আজই ইরানের সঙ্গে শান্তি চুক্তি আমেরিকার! বড় ঘোষণা ট্রাম্পের 

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি কি এবার অতীত হতে চলেছে? বারুদের গন্ধ ভুলে স্বাভাবিক ছন্দে চলবে হরমুজ Strait of...