Saturday, April 4, 2026

বিরোধী ঐক্য সংঘটিত করতে নিজের বাসভবনে বৈঠক সারলেন পাওয়ার !

Date:

Share post:

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন (Loksabha election)। কেন্দ্রের মোদি সরকারকে (Modi Government) ক্ষমতাচ্যুত করতে একাধিক রাজনৈতিক সমীকরণ উদ্ভূত হচ্ছে। ২৪-র সাধারণ নির্বাচনে বিরোধীরা কোন সমীকরণে কেন্দ্রের মোদিকে ঠেকাবে তা নিয়েই বাড়ছে জল্পনা। এই আবহেই তৃতীয় ফ্রন্ট তৈরির সম্ভাবনা মিলেছে। সঠিকভাবে নিজের ভোট দেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিরোধীদের নিয়ে এক বিশেষ বৈঠকের আয়োজন করেন এনসিপি প্রধান শরদ পাওয়ার (Sharad Pawar)।

বৃহস্পতিবার মুম্বইয়ে নিজের বাসভবনেই একাধিক বিরোধী নেতাদের নিয়ে বৈঠকে বসেন পাওয়ার। সন্ধ্যে ছটা থেকে এই আলোচনা শুরু হয়। বৈঠকে যোগদান করার জন্য যে সব বিরোধীদের আমন্ত্রণ জানানো হয়েছিল সেই তালিকায় রয়েছে তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, ভারত রাষ্ট্র সমিতি সহ একাধিক বিজেপি বিরোধী দলগুলি। কংগ্রেসকে বাদ দিয়েই বিরোধী ঐক্য গড়ে তোলার পরিকল্পনা ক্রমাগত জোরালো হচ্ছে। এই বৈঠকে যদিও উপস্থিত ছিল না তৃণমূল কংগ্রেস। বৈঠক শেষে টুইট করেন পাওয়ার। তিনি লেখেন, ‘ ইভিএমের কার্যকারিতা এবং ইভিএমের মাধ্যমে ভোটদান নিয়ে রাজনৈতিক দলগুলোর উদ্বেগ নিয়ে আলোচনার জন্য আজ আমার বাসভবনে বিরোধী দলের নেতাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়।’ ভারতীয় কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক, ডি রাজা বৈঠকে তৃণমূলের অনুপস্থিতির বিষয়ে বলেছেন যে, “যদিও তৃণমূল এখানে উপস্থিত নেই তবে আমরা সবাই তৃণমূলের অবস্থান জানি। তৃণমূল এই জাতীয় ইস্যুতে বিরোধীদের সঙ্গেই থাকে এবং আমরা সংসদেও দেখেছি যে তাঁরা কেন্দ্রের বিজেপি-শাসিত সরকারের বিরুদ্ধে সবসময়ই তাদের অবস্থান বজায় রেখেছে এবং সবসময়ই সরকারের বিরুদ্ধে নিজেদের প্রতিবাদের আওয়াজ তুলেছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...