Saturday, June 13, 2026

চটের পলিব্যাগ চালুর প্রতি*বাদে কেন্দ্রকে চিঠি রাজ্য আইএনটিটিইউসি-এর

Date:

Share post:

রাজ্য সরকারের পক্ষ থেকে বরাবরই পাট শিল্পকে (jute industry) বাঁচাতে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাটশিল্পীদের সব ধরনের সুযোগ-সুবিধে পৌঁছে দেওয়ার চেষ্টায় একের পর এক পদক্ষেপ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার। কিন্তু ঠিক এর বিপরীত কাজ করে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার (BJP Government)। বাংলার চটশিল্পকে (Jute Industry) ধ্বংস করতেই এক প্রকার কোমর বেঁধে নেমে পড়েছে কেন্দ্র। চক্রান্ত করে পাটশিল্পীদের ভাতে মারার চটের পলিব্যাগ বাজারে চালু করার উদ্যোগ গ্রহণ করেছে কেন্দ্র। এর প্রতিবাদে সরব রাজ্য আইএনটিটিইউসি (INTTUC)।

পরিবেশ দূষণের কথা মাথায় রাখা পরিবেশ বান্ধব ব্যাগ বাজারজাত করার দিকে জোর দিচ্ছে বাংলার সরকার । অথচ কেন্দ্রের পরিকল্পনাধীন চটের পলিব্যাগ একেবারেই পরিবেশবান্ধব সামগ্রী নয়।এই ব্যাগের সম্পর্কে খুব বেশি গবেষণাও করা হয়নি। এই অবস্থায় এই ব্যাগ বাজারে চালু করা হলে ক্ষতির মুখে গিয়ে পড়তে হবে। এর তীব্র প্রতিবাদ জানিয়ে জুট কমিশনার মলয়চন্দন চক্রবর্তীকে (Malay Chandan Chakraborty) বৃহস্পতিবার চিঠি দিল রাজ্য আইএনটিটিইউসি। তৃণমূল (TMC) শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) বলেন, খাদ্যশস্য প্যাকিংয়ের জন্য কেন্দ্রের এই পলি জুট ব্যাগের ভাবনা একেবারেই সমর্থনযোগ্য নয়। পাটের সঙ্গে পলিয়েস্টার মিশলে ক্ষতিগ্রস্ত হবেন পাটচাষিরাও। বাংলায় যে পাট উৎপন্ন হয় তা পলিজুট ব্যাগ তৈরির উপযোগী নয়। ফলে কেন্দ্রের এমন ভাবনা আমরা কৃষক এবং শ্রমিকদের স্বার্থেই মেনে নেওয়া হবে না।

 

Related articles

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...