Monday, March 30, 2026

শনির দশা কাটছে না! ফের মহাবিপদে রাহুল গান্ধী

Date:

Share post:

খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না। একের পর এক বাণে বিদ্ধ হচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। ‘মোদি’ পদবি নিয়ে মন্তব্যের জেরে শুক্রবারই সাংসদ (MP) পদ হারিয়েছেন রাহুল। আর তার চব্বিশ ঘণ্টা কাট্রে না কাটতেই ফের মহা ফ্যাসাদে পড়লেন সোনিয়া তনয়। জানা গিয়েছে, এবার পুরনো একটি মামলায় বড়সড় বিপাকে পড়েছেন রাহুল। জানা গিয়েছে, ২০২১ সালে দিল্লিতে এক নাবালিকাকে ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটে। এরপরই ওই নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে যান রাহুল। পরে টুইট করে বাবা-মায়ের সঙ্গে নিজের ছবি দিয়ে বিপাকে পড়েন সোনিয়া তনয়। তাঁর বিরুদ্ধে দায়ের হয় এফআইআরও (FIR)। এক সমাজকর্মী রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। শনিবার ওই মামলার শুনানিতে নোটিশ দিয়ে শিশু সুরক্ষা কমিশনের মতামত জানতে চাইল সুপ্রিম কোর্ট (Supreme Court)। আগামী চার সপ্তাহের মধ্যে এই বিষয়ে উত্তর দিতে বলা হয়েছে জাতীয় শিশু সুরক্ষা কমিশনকে (National Commission for Protection of Child Rights)। মামলার পরবর্তী শুনানি ২৭ জুলাই।

ঘটনাটি ঘটে ২০২১ সালের ১ অগাস্ট। দিল্লির এক শ্মশানের প্রধান পুরোহিত ও তাঁর চার সহকারীর হাতে ধর্ষিত হয় ৯ বছরের নাবালিকা। তাঁকে হত্যা করে দেহ পুড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি ভয় দেখিয়ে, টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা হয় নির্যাতিতার পরিবারের। পরে রাহুল গান্ধী তাঁদের সঙ্গে দেখা করেন। সেদিনই নাবালিকার বাবা-মায়ের সঙ্গে একটি ছবি নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেন, যেখানে নির্যাতিতার মা-বাবার মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল। সেই ছবি ঘিরেই শুরু হয় বিতর্ক কারণ ভারতের ‘পকসো’ (Pocso) আইনের অধীনে ধর্ষিতা নাবালিকা বা তাঁর পরিবারের নাম পরিচয় প্রকাশ করা যায় না। আর বিষয়টি নজরে আসতেই টুইটার থেকে ছবি সরানোর নির্দেশ দেয় জাতীয় শিশু সুরক্ষা কমিশন।

এরপর বিনীত জিন্দল নামের এক আইনজীবী রাহুলের বিরুদ্ধে এফআইআর করেন এবং শীর্ষ আদালতে কংগ্রেস নেতার বিরুদ্ধে মামলা করেন মকরন্দ সুরেশ মাধলেকার নামের এক সমাজকর্মী। আর শনিবার মামলার শুনানি শেষে নোটিশ জারি করে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের মতামত তলব করল সুপ্রিম কোর্ট।

 


 

 

Related articles

ছক ছিল ভারতে হামলার, রাজধানীতে গ্রেফতার লস্কর জঙ্গি

দিল্লিতে গ্রেফতার লস্কর-ই-তইবা জঙ্গি(LeT terrorist) শাব্বির আহমেদ লোন(Shabir Ahmed Lone)। এই জঙ্গি পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর নির্দেশে বাংলাদেশ...

ভোটার তালিকায় নাম না থাকলে ‘অনুপ্রবেশকারী’ তকমা? আতঙ্কে ‘আত্মঘাতী’ যুবক

ভোটার তালিকায় নাম না থাকলে দাগিয়ে দেওয়া হবে 'অনুপ্রবেশকারী' (Intruder Fear) বলে! এই আতঙ্কেই আত্মহত্যা করেছে বলে অভিযোগ...

প্রথম চার্জশিট মোদি, শাহর বিরুদ্ধে আনা উচিত: নারায়ণগড় থেকে তোপ মমতার

বাংলার দিকে অভিযোগের আঙুল তুলে বাংলাকে অপমান করেছে কেন্দ্রের শাসকদল বিজেপি। আদতে তাঁরা যে মানুষে মানুষে বিভেদ ও...

যে অহঙ্কারের সম্পত্তি রাহুল দিয়ে গেলেন পুত্র সহজকে

ফাদার্রস ডে। পুত্র সহজকে কোন চিঠি লিখেছিলেন রাহুল? কোন অহঙ্কারের সম্পত্তি উত্তরাধিকার সূত্রে আত্মজকে দিয়ে গেলেন রাহুল? এই চিঠিটা...