Tuesday, June 23, 2026

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের পদে শপথ নিলেন এরিক গারসেটি

Date:

Share post:

দু’বছর পর ভারতে নিযুক্ত হতে চলেছে মার্কিন রাষ্ট্রদূত। শুক্রবার ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত (US Ambassador) হিসাবে আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন এরিক গারসেটি (Eric Garcetti)। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সামনে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহন করেন তিনি। রাষ্ট্রদূতের পদে আসার আগে লস অ্যাঞ্জেলেসের মেয়র ছিলেন গারসেটি।

আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের(Kamala Harris) উপস্থিতিতে এরিক গারসেটির শপথগ্রহনের ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভারতে রাষ্ট্রদূত নির্বাচিত হওয়ার জন্য উচ্ছ্বাস প্রকাশ করেছেন লস অ্যাঞ্জেলেসের প্রাক্তন মেয়র। এক টুইট বার্তায় তিনি বাইডেন প্রশাসনকে ধন্যবাদ জানান। রাষ্ট্রদূত হিসেবে নিজের কর্তব্য পালনের আশ্বাস দিয়েছেন তিনি। সেই সঙ্গে দুই দেশের সম্পর্কের উন্নতির দিকটি নজরে রাখবেন বলেও জানিয়েছেন বাইডেন ঘনিষ্ট রাষ্ট্রদূত।

উল্লেখ্য, কেনেথ জাস্টার ছিলেন ভারতে শেষ রাষ্ট্রদূত। ২০২১ সালে আমেরিকায় সরকার পরবির্তনের পর, রাষ্ট্রদূতের পদ থেকে পদত্যাগ করেছিলেন। এরপর ২০২১ সালের জুলাই মাসে রাষ্ট্রপতি জো বাইডেন গারসেটিকে মনোনীত করেন এই দায়িত্বে। তখন থেকে গারসেটির মনোনয়ন মার্কিন কংগ্রেসের সামনে মুলতুবি ছিল। সেই সময় ইহুদি ধর্মাবলম্বী ৫২ বছরের এরিকের বিরুদ্ধে বেশ কয়েকটি চাঞ্চল্যকর অভিযোগ ওঠায় তাঁর নিযুক্তি স্থগিত হয়ে যায়। প্রায় ২ বছর পদটি খালি থাকার পর মার্কিন সেনেট ৫২-৪২ ভোটে বাইডেন ঘনিষ্ঠের নিযুক্তি নিশ্চিত করে। জো বাইডেনের অনুগত গারসেটি ডেমোক্র্যাটিক পার্টির নেতৃত্বদের মধ্যে অন্যতম।

Related articles

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...