Saturday, June 27, 2026

OMR Issue : এবার কি মুখোমুখি নীলাদ্রি-শান্তিপ্রসাদ ! জিজ্ঞাসাবাদের প্রস্তুতি শুরু সিবিআইয়ের

Date:

Share post:

ওএমআর শিট (OMR sheet) ব্যবহার করে ঠিক কতটা দুর্নীতি হয়েছে তা জানতে মরিয়া কেন্দ্রীয় তদন্তকারী দুই সংস্থা। রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলায় গাজিয়াবাদের নাইসা সংস্থার (NISA agency in Ghaziabad) আধিকারিক নীলাদ্রি দাসকে (Niladri Das) গ্রেফতার করেছে সিবিআই(CBI)। এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার (S P Sinha) সঙ্গে প্রত্যক্ষভাবে নীলাদ্রির যোগ আছে বলে দাবি করেছে সিবিআইয়ের (CBI)।

নিয়োগ দুর্নীতিতে ওএমআর শিট নিয়ে সিবিআইকে বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশ দেয় আদালত। তদন্তে উঠে আসে, বহু প্রার্থীর ক্ষেত্রে ওএমআর শিটের সঙ্গে সার্ভারের নম্বরের বড়সড় ফারাকের কথা। তদন্তকারী অফিসারদের স্ক্যানারে চলে আসেন ওএমআর শিট প্রস্তুতকারী সংস্থা নাইসা-র ভাইস প্রেসিডেন্ট নীলাদ্রি। সিবিআইয়ের দাবি, ওএমআর বিকৃতিতে সরাসরি যুক্ত নীলাদ্রি। গতকালই নিজাম প্যালেসে টানা জিজ্ঞাসাবাদের পর নীলাদ্রি দাসকে গ্রেফতার করা হয়। যেহেতু শান্তিপ্রসাদ সিনহাও এই মুহূর্তে সিবিআই হেফাজতে রয়েছেন তাই দু’জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...