Wednesday, June 24, 2026

অয়নের একাধিক ব্যাঙ্ক লকারের সমান অংশীদার কাকলি, ধোঁ*য়াশা বাড়ছে ইডির ! 

Date:

Share post:

নিয়োগ-দুর্নী*তিকাণ্ডে ধৃ*ত শান্তনু ঘনিষ্ঠ অয়ন শীলের (Ayan Shil) একাধিক ব্যাঙ্ক লকারের হদিশ পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)। এই সমস্ত লকারে অয়নের সঙ্গে যুগ্ম ভাবে তাঁর স্ত্রীয়ের নাম রয়েছে বলে জানা গেছে। সূত্রের খবর, এর মধ্যে দু’বার অয়নের স্ত্রী কাকলি শীলের (Kakali Shil) সঙ্গে ফোনে যোগাযোগ করেছে ইডি। অয়নের ছেলে অভিষেকের (Abhishek Shil) সঙ্গেও কথা বলেছেন তদন্তকারীরা।

শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গে নাম জড়িয়েছে পুরসভা নিয়োগেরও। শান্তনু বন্দ্যোপাধ্যায় (Shantanu Banerjee) এবং অয়ন শীলের (Ayan Shil) নাম জড়িয়েছে এই অবৈধ নিয়োগে। পাশাপাশি অয়নের পরিবারের একাধিক সদস্যদের অ্যাকাউন্ট খতিয়ে দেখা হয়েছে, আর সেখানে বড় টাকার লেনদেন হয়েছে বলে খবর। এবার নজরে এল অয়নের একাধিক ব্যাংক লকার। ইডি সূত্রে খবর, ওই সমস্ত লকারে অয়নের সঙ্গে যৌথভাবে নাম রয়েছে তাঁর স্ত্রী কাকলির। অয়নকে জেরায় এই তথ্য মিলেছে বলে ইডি-র দাবি। উল্লেখ্য ইডি-র দাবি, অয়নের সংস্থা এবিএস ইনফোজোনের দ্বিতীয় ডিরেক্টর তাঁর স্ত্রী কাকলি। সেখানে কয়েক কোটি টাকার লেনদেন হয়েছে বলে ইডির অভিযোগ। এর সঙ্গে নিয়োগ দুর্নীতির টাকা জড়িয়ে আছে কিনা সেটাই খতিয়ে দেখা চলছে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...