Saturday, April 4, 2026

সিভিক ভলেন্টিয়ারের দায়িত্ব বোঝাতে সার্কুলার জারি রাজ্য পুলিশের ! 

Date:

Share post:

আইনশৃঙ্খলা জনিত দায়িত্বপূর্ণ কাজ করতে পারবেন না সিভিক ভলেন্টিয়াররা (Civic volunteers)। তবে ট্রাফিক নিয়ন্ত্রণের (Traffic Control) ক্ষেত্রে পুলিশকে সহযোগিতা করতে পারবেন। শুক্রবার সার্কুলার জারি করে স্পষ্টভাবেই সে কথা জানিয়ে দিল রাজ্য পুলিশ (West Bengal Police)। ২৯ মার্চের মধ্যে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে গাইডলাইন তৈরির নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সেইমতো নির্দেশিকা জারি হল।

রাজ্য পুলিশের তরফ থেকে যে গাইডলাইন জারি করা হয়েছে তাতে স্পষ্টভাবে বলা হয়েছে যে , রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশকে সাহায্য করা থেকে শুরু করে উৎসব অনুষ্ঠানে ভিড় সামলানোর মতো কাজ করলেও আইনশৃঙ্খলাজনিত কোনও দায়িত্বপূর্ণ কাজে সিভিক ভলেন্টিয়াররা কোনও পদক্ষেপ করতে পারবেন না। তবে তাঁরা বেআইনি পার্কিং রুখতে এবং মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্য পুলিশকে সাহায্য করবেন।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...