Friday, June 26, 2026

অমিত শাহর সঙ্গে ছবি দেওয়া প্রতা*রক গ্রেফ*তার

Date:

Share post:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) সঙ্গে ছবি দেওয়া প্রতারককে গ্রেফতার করল পুলিশ (Police)। কেন্দ্রের ‘অতিরিক্ত সচিব’ হিসেবে ভুয়ো পরিচয় দেওয়ার অভিযোগে গুজরাটের ওই বাসিন্দাকে কাশ্মীরের একটি পাঁচতারা হোটেল থেকে গ্রেফতার করা হয়। আদালতের নথি অনুসারে, কিরণ প্যাটেল নামে ওই ব্যক্তির এটা কাশ্মীরের তৃতীয় সফর। প্যাটেল দাবি করে, তাঁকে দক্ষিণ কাশ্মীরের আপেল বাগানের জন্য ক্রেতাদের চিহ্নিত করার জন্য সরকার নির্দেশ দিয়েছিল। এমনকী অভিযোগ, রাজধানীতে উচ্চপদস্থ আমলা এবং রাজনীতিবিদদের নাম নিয়ে কয়েকজন আইএএস অফিসারকেও ভয় দেখিয়ে ছিলেন প্যাটেল। আর এই প্রতারকের ছবি প্রকাশ হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে। সেই ছবি নিজেদের টুইটারে পোস্ট করে তৃণমূল কংগ্রেস ডাবল ইঞ্জিন সরকার নিয়ে বিজেপিকে তীব্র খোঁচা দিয়েছে।

২ মার্চ প্যাটেলের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির ধারায় একটি মামলা দায়ের করা হয়। ৩ মার্চ তাঁকে গ্রেফতার করা হয়। তার আগের সফরের সময়, তিনি পর্যটন হটস্পট গুলমার্গে ভ্রমণ করেছিলেন এবং দাবি করেছিলেন যে সরকার তাঁকে এই অঞ্চলে হোটেল সুবিধার উন্নতির জন্য দায়িত্ব দিয়েছে।

আরও পড়ুন- হাবড়ায় শুরু ‘দুয়ারে ডাক্তার’ প্রকল্প, উদ্বোধনে মন্ত্রী

ভিআইপি চলাচলের কোনও তথ্য না থাকায় ২ মার্চ প্যাটেল বিমানবন্দরে নামার পরেই নিরাপত্তা সংস্থার সন্দেহ হয়। বিমানবন্দরে তাঁকে আটকানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু একটি বুলেট-প্রুফ গাড়িতে উঠে হোটেলে চম্পট দেন প্যাটেল। তাঁকে জিজ্ঞাসাবাদ করার পরে গ্রেফতার করা হয়। তাঁর থেকে জাল পরিচয়পত্র উদ্ধার ও নথি উদ্ধার হয়েছে বলে পুলিশ। তবে এই প্রথম নয়, এর আগেও প্রধানমন্ত্রী অফিসের সামনেও নিরাপত্তা রক্ষী পরিবেষ্টিত হয়ে ছবি দিয়েছিলেন কিরণ প্যাটেল। এই রকম একজনের সঙ্গে অমিত শাহর ছবি কেন? তাহলে কী তাঁর নাম নিয়েই প্রভাব খাটান তিনি! এই বিষয় নিয়ে মুখে কুলুপ বিজেপির।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...